নারীর টানে বাড়ি ফিরছে মানুষ, ফাঁকা হচ্ছে রাজধানী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নারীর টানে বাড়ি ফিরছে মানুষ, ফাঁকা হচ্ছে রাজধানী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৯, ২০১৯ ১১:১০ পূর্বাহ্ণ
A- A A+ Print

নারীর টানে বাড়ি ফিরছে মানুষ, ফাঁকা হচ্ছে রাজধানী

৩২

নিজস্ব প্রতিনিধি: ঈদের ছুটি কাটাতে যান্ত্রিক নগরী রাজধানী ঢাকা ছেড়ে নাড়ির টানে গ্রামে ফিরছে মানুষ। রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড (মহাখালী, গাবতলী, গুলিস্তান ও সায়েদাবাদ), সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং কমলাপুর রেলস্টেশনে ঘরে ফেরা মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। ফলে ব্যস্ত রাজধানী ক্রমেই ফাঁকা হচ্ছে।

dhaka1

শুক্রবার (৯ আগস্ট) সকালে সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সব রাস্তা স্বাভাবিক সময়ের চেয়ে অনেক ফাঁকা। সকাল থেকেই বিভিন্ন এলাকার লোকজন পরিবার পরিজন নিয়ে কেউ বাস, কেউ ট্রেন আবার কেউবা লঞ্চ টার্মিনালের দিকে ছুটছেন। অন্য সময় ছুটির দিনেও রাস্তাঘাটে হাজার হাজার মানুষের ভিড় থাকলেও আজ সেই ভিড় নেই। রাজধানীতে প্রতিদিন গন্তব্যে পৌঁছানোর জন্য বাসে উঠতে রীতিমতো যুদ্ধ করতে হলেও শুক্রবারের চিত্র ছিল সম্পূর্ণ আলাদা। বিভিন্ন স্টপেজে বাসের হেল্পাররা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যাত্রী তুলছিলেন। অধিকাংশ বাসের সিট ছিল ফাঁকা। রাস্তাঘাট ফাঁকা থাকায় ভিআইপি সড়কে রিকশা চলাচল করতে দেখা যায়। প্রায় প্রতিটি রাস্তা ফাঁকা থাকায় প্যাডেল ও ব্যাটারি চালিত রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, প্রাইভেট কারও ছোট বড় বাস দ্রুত গতিতে গন্তব্যে ছুটছিল।

dhaka1

শুক্রবার সকাল সাড়ে ৮টায় শাহবাগে দেখা যায় চিরচেনা সেই দৃশ্যটি নেই। শত শত মানুষ দাঁড়িয়ে থাকা, একটি বাস আসতে দেখলেই যাত্রীদের হুড়োহুড়ি করে ছুটে বাসে উঠার চেষ্টা করা, বাস আগে থেকে যাত্রী পরিপূর্ণ থাকায় তা দ্রুত বেগে চলে যাওয়া এ সবই অনুপস্থিত।

এ সময় বেশ কয়েকটি বাসের হেল্পারকে ‘এই সাইন্স ল্যাবরেটরি, কলাবাগান, কল্যাণপুর, গাবতলী’ বলে চিৎকার করে প্যাসেঞ্জার ডাকাডাকি করতে দেখা যায়।

dhaka1

গুলিস্তান- গাবতলী রুটের মৈত্রী সিটি সার্ভিস বাসের হেল্পার সুমন জানান, বৃহস্পতিবার থেকেই বাসের যাত্রী কমতে শুরু করেছে। আগে গুলিস্তান থেকে শাহবাগ পর্যন্ত আসতে ৩০ মিনিট থেকে এক ঘণ্টা লাগলেও রাস্তা ফাঁকা থাকায় আজ ৫ মিনিটেরও কম সময়ে শাহবাগ পৌঁছেছে।

ডেমরা সানারপাড়ের বাসিন্দা নাসিমুল হাসান নামের এক বাস যাত্রী জানান, মোহাম্মদপুরে তার ব্যবসা প্রতিষ্ঠান পৌঁছাতে প্রতিদিন তাকে যুদ্ধ করে বাসে উঠতে হয়। কিন্তু আজ বাসে যাত্রী সংখ্যা খুবই কম। তাই এক সিটে বসে আরাম করে গন্তব্যে যাচ্ছেন বলে জানান।

দৈনিক বরিশাল ২৪

নারীর টানে বাড়ি ফিরছে মানুষ, ফাঁকা হচ্ছে রাজধানী

শুক্রবার, আগস্ট ৯, ২০১৯ ১১:১০ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা