ঈদের তিন দিন কঠোর নিরাপত্তায় থাকবে রাজধানী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ঈদের তিন দিন কঠোর নিরাপত্তায় থাকবে রাজধানী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১১, ২০১৯ ৭:৪৯ অপরাহ্ণ
A- A A+ Print

ঈদের তিন দিন কঠোর নিরাপত্তায় থাকবে রাজধানী

১১৬

অনলাইন নিউজ: ঈদুল আজহা উপলক্ষ্যে তিন দিন রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গরুর হাট, ঈদের জামাত ও ঈদের পর ফাঁকা ঢাকায় জনগণের জানমাল রক্ষায় কয়েক স্তরের নিরাপত্তা ছক তৈরি করেছে র‌্যাব-পুলিশ। এর মধ্যে জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে ঈদের জামাতকে ঘিরে থাকছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

গতকাল শনিবার জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ডিএমপির পক্ষ থেকে ঈদের জামাতে সদৃঢ়, সুসমন্বিত ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঈদের জামাতে মুসল্লিরা জায়নামাজ ও বৃষ্টি হলে ছাতা সঙ্গে নিয়ে আসতে পারবেন। তবে এর বাইরে কোনো কিছু সঙ্গে নিয়ে আসা যাবে না। নিরাপত্তার স্বার্থে পুলিশ মুসল্লিদের জায়নামাজ ও ছাতা তল্লাশির পর সেগুলো নিয়ে ঈদগাহে প্রবেশের অনুমতি দেবে।

কমিশনার আরো বলেন, জাতীয় ঈদগাহ ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোশাকধারী পুলিশ, সাদা পোশাকে ডিবি পুলিশ, সোয়াত, সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট, আর্চওয়ে ও সিসিটিভি মনিটরিং ব্যবস্থা থাকবে।

জাতীয় ঈদগাহে প্রত্যেক মুসল্লিকে মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে দিয়ে প্রবেশ করতে হবে। মুসল্লিদের তিন ধাপে আর্চওয়ে ও তল্লাশির মধ্য দিয়ে ঈদগাহে প্রবেশ করানো হবে।

তিনি বলেন, ঈদগাহের চারদিকে ও ভেতরে সতর্ক অবস্থায় থাকবে ইউনিফর্মে ও সাদা পোশাকে পুলিশ। সিসি ক্যামেরা বসানো হয়েছে আশপাশ এলাকায়। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি থাকবে ফায়ার টেন্ডার, মেডিক্যাল টিম, কমান্ড ভেহিক্যাল ও ওয়াচ টাওয়ার।

তিনি বলেন, জাতীয় ঈদগাহ মাঠে প্রবেশে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে আবদুল গণি রোড, মৎস্য ভবন ও দোয়েল চত্বরসহ কয়েকটি এলাকায় ব্যারিকেড থাকবে। এসব সড়ক দিয়ে ঈদগাহের দিকে হেঁটে যেতে হবে। ব্যারিকেডের ভেতর ভিভিআইপি ছাড়া কোনো গাড়ি চলাচল করতে পারবে না।

যে সকল মুসল্লি গাড়ি নিয়ে আসবেন তাদের ট্রাফিক কর্তৃক নির্ধারিত স্থানে পার্কিং করতে হবে। মৎস্য ভবন হতে শাহবাগ, আইইবির ভেতরে পার্কিং, কার্পেট গলি, দোয়েল চত্বর, ফজলুল হক হল এবং প্রেসক্লাব লিংক রোড ব্যারিকেডের বাইরে গাড়ি পার্কিং করা যাবে।

সূত্র:ইত্তেফাক

দৈনিক বরিশাল ২৪

ঈদের তিন দিন কঠোর নিরাপত্তায় থাকবে রাজধানী

রবিবার, আগস্ট ১১, ২০১৯ ৭:৪৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা