২০ জুলাই চট্টগ্রামে সমাবেশের মধ্য দিয়ে আন্দোলনে নামছে বিএনপি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪২০ জুলাই চট্টগ্রামে সমাবেশের মধ্য দিয়ে আন্দোলনে নামছে বিএনপি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৮, ২০১৯ ১:৫৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

২০ জুলাই চট্টগ্রামে সমাবেশের মধ্য দিয়ে আন্দোলনে নামছে বিএনপি

৪৬

অনলাইন নিউজ: ইতোমধ্যে চট্টগ্রাম ও খুলনা বিভাগে সমাবেশে তারিখ চূড়ান্ত হয়েছে। বাকি ছয় বিভাগীয় শহরে সমাবেশের তারিখ নির্ধারণে কাজ করছেন সংশ্লিষ্টরা। আগামী ২০ জুলাই চট্টগ্রামের লালদীঘি মাঠে সমাবেশের মধ্য দিয়ে বিএনপি খালেদা জিয়ার মুক্তি ও নতুন নির্বাচনের দাবি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিতে শুরু করেছে। ২৫ জুলাই খুলনায় সমাবেশ হবে। ঈদ-উল আযহার আগে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ শেষ করতে চায় দলটি।

এসব সমাবেশে বিপুলসংখ্যক লোক সমাগমে সব ধরনের প্রস্তুতি নেবে স্থানীয় বিএনপি। সাত বিভাগীয় শহরের পর ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের মধ্য দিয়ে কর্মসুচি শেষ হবে। ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বলেন, বিভাগীয় পর্যায়ের শেষ সমাবেশটি হবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী ঈদের আগেই যেন ৮ বিভাগীয় শহরে সমাবেশ করা যায়, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। বিভাগীয় নেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। ইতোমধ্যে দুটি বিভাগে সমাবেশের তারিখ চূড়ান্ত হয়েছে।

বিভাগীয় সমাবেশের বিষয়ে সরকারের ভূমিকা ও লোক সমাগম দেখে পরবর্তী করণীয় নির্ধারণ করবে বিএনপি। এর মধ্যে যদি খালেদা জিয়ার মুক্তি না মেলে কিংবা সরকার যদি আরো হার্ডলাইনে যায়, তাহলে আন্দোলন রাজপথে নেয়ার চিন্তা করবেন দলটির নীতিনির্ধারকরা। তবে তারা মনে করেন, আইনি পথেই খালেদা জিয়ার মুক্তি এখন সময়ের ব্যাপার, যদি সরকার কোনো হস্তক্ষেপ না করে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিচার বিভাগ সর্ম্পূণ স্বাধীনতা ভোগ করছে। সরকারের কোনো হস্তক্ষেপ নেই। খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আদালতের এক্তিয়ারে।

সুত্র:অনলাইন

দৈনিক বরিশাল ২৪

২০ জুলাই চট্টগ্রামে সমাবেশের মধ্য দিয়ে আন্দোলনে নামছে বিএনপি

সোমবার, জুলাই ৮, ২০১৯ ১:৫৫ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা