অনলাইনে জুয়ার নামে প্রতারণা, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪অনলাইনে জুয়ার নামে প্রতারণা, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৪, ২০২০ ২:৫৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

অনলাইনে জুয়ার নামে প্রতারণা, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

৪৭

অনলাইন নিউজ: অনলাইনে তরুণ-তরুণীদের  জুয়া খেলায় সম্পৃক্ত করে প্রতারণা মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করা চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ।

গ্রেপ্তার প্রতারক চক্রের পাঁচ সদস্য হলো- মো. শাখাওয়াত হোসেন প্রকাশ শাওন (২০), মো. মনির হোসেন (৪০), মো. আরিফ উদ্দীন (৪০), ফয়সাল খান (৩২) ও মো. জাবেদ মিয়া (৪০)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তাদের গ্রেপ্তারের বিষয়টি জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) শ্যামল কুমার নাথ। প্রেস ব্রিফিংয়ে সিএমপির উপ-কমিশনার (ডিবি-উত্তর) মুহাম্মদ আলী হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে বলা হয়,  তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, ল্যাপটপ, মোবাইল ফোন, সিমকার্ড, প্রতারণার কাজে ব্যবহৃত পোর্ট মডেম, ব্যাংকের চেক ও নগদ ২ লাখ ২২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত কমিশনার শ্যামল কুমার নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলশী থানাধীন জালালাবাদ হাউজিং সোসাইটি এলাকায় অনলাইন জুয়া প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গত চার মাস ধরে তারা নগরীর বিভিন্ন এলাকায় উঠতি বয়সী তরুণ-তরুণীদের টার্গেট করে জুয়ায় সম্পৃক্ত করছে।

‘পরে তাদের কাছ থেকে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। এসব টাকা ডলারে কনভার্ট করে ইউক্রেনে এক ব্যক্তির কাছে পাচার করে আসছে চক্রটি। ’

তিনি বলেন, প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। সিআইডি মামলাটি তদন্ত করবে।  সূত্র:পূর্বকোণ

দৈনিক বরিশাল ২৪

অনলাইনে জুয়ার নামে প্রতারণা, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

শুক্রবার, জুলাই ২৪, ২০২০ ২:৫৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা