আমাদের আবেগের মনসুর ভাইয়ের জীবন কাটুক মর্যাদার সঙ্গে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আমাদের আবেগের মনসুর ভাইয়ের জীবন কাটুক মর্যাদার সঙ্গে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ১৮, ২০২১ ১২:৫৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

আমাদের আবেগের মনসুর ভাইয়ের জীবন কাটুক মর্যাদার সঙ্গে

৩৮

মাসুদ ফারহান অভি::

যার হাতে আমার রিপোর্টার হওয়ার স্বপ্ন বাস্তবে রুপ পেয়েছিল, যিনি সুযোগ দিয়েছিলেন বলেই আমি হাতে-কলমে দীক্ষা পেয়েছিলাম সাংবাদিকতা চর্চার, যিনি আমাকে দিয়েছিলেন লিখার অবাধ স্বাধীনতা, সঙ্গে যোগান দিতেন সাহস, যিনি সুযোগ দিয়েছিলেন বলেই কিছু শব্দগুচ্ছ আমার ঠাঁই পেয়েছিল জাতীয় কয়েকটি পত্রিকার লীড নিউজ হিসেবে কিংবা প্রথম পাতায়, যার ছায়ায় গড়ে উঠেছে চট্টগ্রাম ও ঢাকার অগণিত জ্যেষ্ঠ সাংবাদিক- আজ সেই মনসুর ভাইয়ের জন্মদিন।

এই সেই মনসুর ভাই যিনি সুযোগ দিয়েছিলেন বলেই অনেকে আজ বিভিন্ন জাতীয় পত্রিকার বিশেষ প্রতিনিধি, ব্যুরো প্রধান কিংবা সিনিয়র রিপোর্টার। সরল মনে অধীনস্থ সহকর্মীকে বিশ্বাস করে অবাধ লিখার সুযোগ দিয়েছিলেন বলেই অনেকে বনে গেছেন আজ কোটিপতি সাংবাদিক। যিনি ছাড় দিতেন বলেই কেউ কেউ ঘোড়া ডিঙিয়ে গলা সমান ঘাস গিলতে পেরেছিলেন।

কোনো কোনো কথিত ব্যুরো প্রধানের মতন যিনি কখনোই একজন রিপোর্টারের সুপ্ত প্রতিভা নষ্ট করে দেননি। যিনি কখনোই ব্যুরো প্রধানকে না জানিয়ে ঢাকা অফিসে কোনো রিপোর্টার যোগাযোগ করে নিউজের ট্রিটমেন্ট নিলে সে বিষয়ে হস্তক্ষেপ করেননি। কখনোই লাখ লাখ টাকার বিজ্ঞাপন খাওয়ার জন্য সত্য-মিথ্যা মিশিয়ে নিউজ করেননি মনসুর ভাই। মফস্বল প্রতিনিধি থেকে অনেকে তার হাতে হয়ে উঠেছেন ঢাকা-চট্টগ্রামের ডাকসাইটে সাংবাদিক।

তবে মানবিক দূর্বলতার ঊর্ধ্বে তিনি ছিলেন না। প্রচন্ড মেজাজ ছিল তাঁর। তবে এই মেজাজ কখনোই কারও ক্যারিয়ার নষ্টের উপলক্ষ ছিল না। এই মেজাজ ছিল আমাদের ভুল সংশোধনের পাথেয়।

খুব কাছ থেকে এগারোটি বছর দেখেছি তাঁকে। এও দেখেছি, তাকে কষ্ট দিতে তাঁরই হাতেগড়া সাংবাদিকদের কারও কারও বিবেকে বাধেনি একটুও!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগ থেকে স্মাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে চতুর্থ স্থান অর্জন করে মেধার স্বাক্ষর রাখা কাজী আবুল মনসুর ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্রলীগের তুখোড় নেতা। তৎকালীন সময়ে জামায়াত-শিবিরের বিরুদ্ধে বিদ্রোহকারী যে ক’জন হাতেগোনা ছাত্রনেতা ছিল বিশ্ববিদ্যালয়ে, তাদেরই একজন মনসুর ভাই। যার বুকে এখনো রয়েছে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির চাপাতির আঘাতের দাগ।

১১ বছর দৈনিক সমকালের ব্যুরো প্রধানের দায়িত্বপালনকারী মনসুর ভাই কালেরকণ্ঠের প্রতিষ্ঠালগ্নের চট্টগ্রাম ব্যুরো প্রধান। আহছানিয়া মিশন পত্রিকা বের করছে ‘আলোকিত বাংলাদেশ’ নামে। ব্যুরো প্রধান হিসেবে ডাক পড়েছে মনসুর ভাইয়ের। এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম পত্রিকা বের করবেন। এখানেও ডাক পড়লো মনসুর ভাইয়ের। মন্ত্রীর উদ্যোগে প্রকাশিত ‘প্রতিদিনের সংবাদ’ পত্রিকার ডেপুটি এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন মনসুর ভাই। আমার জানামতে, চট্টগ্রাম থেকে দায়িত্ব পালন করা জাতীয় পত্রিকার ডেপুটি এডিটর আছেন বড়জোর দুই-তিন জন।

চট্টগ্রাম প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন দায়িত্ব পালনের পাশাপাশি এখন সভাপতি হিসেবে নেতৃত্ব দিচ্ছেন প্রায় আড়াই ‘শ সাংবাদিকের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের।

আমাদের আবেগের মনসুর ভাইয়ের জীবন কাটুক এমন মর্যাদার সঙ্গে। মনসুর ভাই আমৃত্যু সিক্ত থাকুক অগণিত শুভাকাঙ্ক্ষীর হৃদয় নিংড়ানো ভালবাসায়। তথ্য:

(লেখকের ফেসবুক থেকে নেয়া)

দৈনিক বরিশাল ২৪

আমাদের আবেগের মনসুর ভাইয়ের জীবন কাটুক মর্যাদার সঙ্গে

রবিবার, এপ্রিল ১৮, ২০২১ ১২:৫৯ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান   বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড   সিরিজ জয় বাংলাদেশের   ডে কেয়ার-শিশু শিক্ষায় ‘শ্রমিক সন্তুষ্টি’ বেড়েছে প্রায় দ্বিগুণ   ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী   এক মাসে এক ডজন ডিমে দাম বেড়েছে ৩০–৪০ টাকা, সবজি–মাছ–মাংসও চড়া   তরমুজে ইঁদুর মারার বিষেই মৃত্যু একই পরিবারের সেই ৪ জনের   ভারত থেকে আসা পানির ঢলে নিমজ্জিত গোমস্তাপুরের বিস্তীর্ণ বোরো খেত, দিশাহারা কৃষক   চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে ঘরহারা পরিবারগুলো পাচ্ছে নতুন ঠিকানা, উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী   রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ   বৃষ্টির কাছে হার মানছে সবাই, চট্টগ্রাম শহরে অসহনীয় জলাবদ্ধতা   চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী   বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের   ইমতিয়াজ চৌধুরী লাখুটিয়া দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত   ২০২৬ সালের এসএসসি পরীক্ষা উপলক্ষে স্কলার আইডিয়াল স্কুলের বিদায় সংর্বধনা অনুষ্ঠিত   বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড   সবজির দামে ঊর্ধ্বগতি, ভোগান্তিতে ক্রেতারা   বাবুগঞ্জের চাঁদপাশা হাইস্কুলের এসএসসি পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত