ঈদে বিজিবিকে মিষ্টি খাওয়াল বিএসএফ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ঈদে বিজিবিকে মিষ্টি খাওয়াল বিএসএফ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০২, ২০২০ ৩:০৫ অপরাহ্ণ
A- A A+ Print

ঈদে বিজিবিকে মিষ্টি খাওয়াল বিএসএফ

৬১

অনলাইন নিউজ: ঈদুল আযহা উপলক্ষে শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১৩৪ নং ব্যাটালিয়নের পক্ষ থেকে বিজিবি) এর ৫২ ব্যাটালিয়নকে মিষ্টি বিতরণ করেছে। এর আগে লাঠিটিলা ও সুতারকান্দি শেওলা সীমান্তে বিজিবির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে বিএসএফ।

সীমান্ত সূত্রে জানা গেছে, ভারত-বাংলাদেশ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে বিভিন্ন ধর্মীয় উৎসব, স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ বিভিন্ন রাষ্ট্রীয় ও ধর্মীয় দিবসে মিষ্টিমুখ করানোর পরম্পরা দীর্ঘ দিনের। এরই ধারা অব্যাহত রেখে শনিবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভারতের আসাম রাজ্যের সীমান্ত জেলা করিমগঞ্জের বিএসএফের পক্ষ থেকে বিজিবির হাতে মিষ্টি তুলে দেয়া হয়েছে।

শনিবার সকালের দিকে বিয়ানীবাজারের সুতারকান্দি শেওলা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীর ৭নং বাহিনী এবং জুড়ীর লাঠিটিলা সীমান্তের আইরন ব্রিজ দিয়ে সীমান্ত সুরক্ষা বাহিনীর ১৩৪নং বাহিনীর সদস্যরা ৫২ বিজিবির সদস্যদের সঙ্গে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে মিষ্টির প্যাকেট তুলে দেয়।

শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিজিবি রিজিওন্যাল কমান্ডার, সিলেট, শ্রীমঙ্গল সেক্টর কমান্ডারসহ ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক।

বিএসএফের অধিনায়করা মতবিনিময় করতে গিয়ে বলেন, উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ঈদসহ বিভিন্ন জাতীয় দিবসে বিএসএফের পক্ষ থেকে বিজিবি সদস্যদের মিষ্টি বিতরণ করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় শনিবার ঈদ উপলক্ষে বিজিবি সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

অন্যদিকে বিজিবি কর্মকর্তারা বলেন, এ ধরনের কর্মসূচি ভারত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার সম্পর্ককে আরও দৃঢ়, মজবুত এবং বিশ্বাসের পরিবেশ তৈরি করবে। এতে নিজেদের সীমান্ত দায়িত্ব পালন আরও সহজ হবে।সূত্র:যুগান্তর

দৈনিক বরিশাল ২৪

ঈদে বিজিবিকে মিষ্টি খাওয়াল বিএসএফ

রবিবার, আগস্ট ২, ২০২০ ৩:০৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা