জাপা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪জাপা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৪, ২০১৯ ৫:৩৫ অপরাহ্ণ
A- A A+ Print

জাপা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত

৫১

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুলাই) বাদ জোহর সাবেক এই সেনাপ্রধানের জানাজা ঢাকা ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদের মাঠে অনুষ্ঠিত হয়।

জানাজাপূর্ব সবার উদ্দেশ্যে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এরশাদের ছোট ভাই গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেন, ‘দেশ ও জাতির স্বার্থে, সমাজের স্বার্থে, সেনাবাহিনীর স্বার্থে তিনি অনেক অবদান রেখে গেছেন। কোনোটা হয়েছে আর কোনোটা হয়তো সঠিকভাবে হয়নি। মানুষ মাত্রই ভুল।’

কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, ‘আমি সবার কাছে হাত জোর করে তাঁর (এরশাদ) জন্য ক্ষমা প্রার্থনা করছি। আপনারা সবাই তাঁকে মাফ করে দেবেন। তাঁর রুহের মাগফেরাতের জন্য সবাই দোয়া করবেন।’

জানাজার নামাজ পড়ান ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদের ইমাম আহসান হাবিব। জানাজায় সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও সেনাবাহিনী বর্তমান ও সাবেক শীর্ষ কর্মকর্তারা জানাজায় অংশগ্রহণ করেন।

জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের ছাড়াও মহাসচিব মশিউর রহমান রাঙাসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্য রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

এর আগে জানাজার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে হুসেই মোহাম্মদ এরশাদের মরদেহ ঢাকা ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদের সামনে আনা হয়। দুপুর ১২টা ৪৮ মিনিটে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদে পৌঁছেছে। ১২টা ৪০ মিনিটে সিএমএইচ থেকে মরদেহ ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদের উদ্দেশ্যে ছেড়ে যায়। এসময় সেনাবাহিনীর গাড়িবহরও ছিল।

দৈনিক বরিশাল ২৪

জাপা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত

রবিবার, জুলাই ১৪, ২০১৯ ৫:৩৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা