বরিশালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৬, ২০২০ ৪:০১ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ

৪৯

নিজস্ব প্রতিবেদক: বরিশালে সুদিন ফিরছে রূপালি ইলিশে। দু’দিন ধরে সাগরে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ার খবর পাওয়া গেছে, আকারেও বড়। এর প্রভাব পড়েছে মোকামগুলোতে। আগের চেয়ে ইলিশের সরবরাহ অনেক বেড়েছে। দামের দিক থেকেও অনেকটাই সস্তা।

শনিবার নগরীর পোর্ট রোড ইলিশ মোকামে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৫ দিন ইলিশের আমদানি ছিল খুব কম। বৈরী আবহাওয়ায় সাগরে যেতে পারেননি জেলেরা। গত দু’দিন সাগর থেকে ইলিশ নিয়ে ফেরা শুরু করেছেন তারা। মোকাম ঘুরে নজরে পড়েছে বড় আকারের ইলিশের। নগরীর অলিগলিতেও খুচরা বিক্রেতারা ইলিশ নিয়ে ঘুরছেন।

বরিশাল ইলিশ মোকামের ব্যবসায়ী জসিম বলেন, ভরা মৌসুম হলেও প্রায় ১ মাস ধরে দফায় দফায় নিম্নচাপ আর সাগর উত্তাল থাকায় মাছ ধরতে যেতে পারেননি জেলেরা। বর্তমানে আবহাওয়া কিছুটা শান্ত হলেও অভ্যন্তরভাগের নদ-নদীতে মিলছে না ইলিশ। মিঠা পানিতে না মিললেও নোনা পানির সাগরে ক’দিন ধরেই ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ।

বরিশালের ইলিশ মোকামে বৃহস্পতিবারও প্রায় সাড়ে ৩ হাজার মণ ইলিশ নিয়ে এসেছেন সাগরের জেলেরা। এর আগের ৩ দিনও একইভাবে সাগরের ইলিশ এসেছে মোকামে। ইলিশের প্রাচুর্যের কারণেই মূলত মণপ্রতি গড়ে প্রায় ৮ হাজার টাকা কমেছে দাম।

তিনি বলেন- আরেকটা সমস্যা হচ্ছে-সাগরের ইলিশ বেশিদিন সংরক্ষণ করে রাখা যায় না। বরফ দিয়ে রাখা হলে কিছুদিন পর এ মাছ খানিকটা লালচে হয়ে যায়। মিঠা পানির ইলিশের ক্ষেত্রে এটা হয় না।

বরিশাল জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, ভরা মৌসুমে খরা কাটিয়ে আবার ধরা পড়ছে রূপালি ইলিশ। এখন যা আসছে এগুলো সাগরের ও সাগর মোহনার ইলিশ। বুধবারও মোকামে সাগরের ইলিশ গড়ে কেজিপ্রতি বিক্রি হয়েছে ৫০০ থেকে সাড়ে ৫০০ টাকায়।

বড় আকারের ইলিশ ধরা পড়ার কারণ হিসেবে তিনি বলেন, সমুদ্রে ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকায় বড় ইলিশ পাওয়া যাচ্ছে। দুই বছর আগে মিয়ানমার থেকে বড় ইলিশ এ দেশে আনা হতো। তখন এক কেজি ইলিশ বিক্রি হতো হাজার টাকার ওপরে। গত দু’দিন সেই ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে সাড়ে ৮০০ টাকায়।

বরিশাল মৎস্য আড়তদার সমিতির অফিস সেক্রেটারি মো. রানা জানান, গতকাল প্রায় ৯০০ মণ ইলিশ মোকামে উঠেছে। আগের দিন আমদানি হয়েছিল প্রায় এক হাজার মণ। দামও সহনশীল। সাগরের এবং সাগর মোহনায় এ ইলিশ পাওয়া যাচ্ছে। এমনকি ভোলা সংলগ্ন মেঘনার শেষ সীমানা ঢালচরে বড় ইলিশ ধরা পড়ছে। এর আকার এক থেকে দেড় কেজি।

বরিশাল জেলা মার্কেটিং কর্মকর্তা এএসএম হাসান সারোয়ার শিবলি বলেন, ইলিশের স্থানীয় চাহিদা মেটানোর পর রপ্তানির চিন্তা করতে হবে। কিন্তু বর্তমানে স্থানীয় বাজারেই ইলিশের সংকট। যখন প্রচুর ইলিশ ধরা পড়বে, ব্যাপক উদ্বৃত্ত থাকবে এবং দাম কেজিপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকায় নেমে আসবে, তখন হয়তো রপ্তানির চিন্তা করবে সরকার।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ

রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২০ ৪:০১ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা