বরিশালে নিখোঁজের পাঁচদিনেও সন্ধান মেলেনি তাপসীর - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে নিখোঁজের পাঁচদিনেও সন্ধান মেলেনি তাপসীর - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৯, ২০১৯ ৮:৪২ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে নিখোঁজের পাঁচদিনেও সন্ধান মেলেনি তাপসীর

৩২

শামীম আহমেদ: সরকারী বরিশাল কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী তাপসী সাধকের (১৯) রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার পাঁচদিন পরেও সন্ধান মেলেনি।

নিখোঁজ কলেজ ছাত্রী তাপসী জেলার গৌরনদী উপজেলার পশ্চিম চন্দ্রহার গ্রামের গৌরাঙ্গ সাধকের কন্যা। নিখোঁজের ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

শুক্রবার সকালে নিখোঁজ কলেজ ছাত্রীর পিতা গৌরাঙ্গ সাধক জানান, সম্প্রতি সিলেট শহরের বাসিন্দা দুবাই প্রবাসী সুশান্ত সরকারের সাথে তাপসীর বিয়ে হয়।

বিয়ের পর সে (তাপসী) শশুর বাড়িতে থাকলেও মাঝে মধ্যে বাবার বাড়িতে এসে বরিশাল কলেজে ক্লাস করতো। গত ১৫ দিন পূর্বে অনার্স প্রথমবর্ষের পরীক্ষা দিতে তাপসী সিলেট থেকে বাবার বাড়িতে আসে।

গত ৫ আগস্ট পরীক্ষা দেওয়ার জন্য তাপসী বাড়ি থেকে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। এ ঘটনায় গত ৬ আগস্ট থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জানান, সাধারণ ডায়েরীর সূত্রধরে নিখোঁজ কলেজ ছাত্রীকে উদ্ধারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে

দৈনিক বরিশাল ২৪

বরিশালে নিখোঁজের পাঁচদিনেও সন্ধান মেলেনি তাপসীর

শুক্রবার, আগস্ট ৯, ২০১৯ ৮:৪২ অপরাহ্ণ | আপডেটঃ আগস্ট ০৯, ২০১৯ ৮:৪৩ অপরাহ্ণ
৩২

শামীম আহমেদ: সরকারী বরিশাল কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী তাপসী সাধকের (১৯) রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার পাঁচদিন পরেও সন্ধান মেলেনি।

নিখোঁজ কলেজ ছাত্রী তাপসী জেলার গৌরনদী উপজেলার পশ্চিম চন্দ্রহার গ্রামের গৌরাঙ্গ সাধকের কন্যা। নিখোঁজের ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

শুক্রবার সকালে নিখোঁজ কলেজ ছাত্রীর পিতা গৌরাঙ্গ সাধক জানান, সম্প্রতি সিলেট শহরের বাসিন্দা দুবাই প্রবাসী সুশান্ত সরকারের সাথে তাপসীর বিয়ে হয়।

বিয়ের পর সে (তাপসী) শশুর বাড়িতে থাকলেও মাঝে মধ্যে বাবার বাড়িতে এসে বরিশাল কলেজে ক্লাস করতো। গত ১৫ দিন পূর্বে অনার্স প্রথমবর্ষের পরীক্ষা দিতে তাপসী সিলেট থেকে বাবার বাড়িতে আসে।

গত ৫ আগস্ট পরীক্ষা দেওয়ার জন্য তাপসী বাড়ি থেকে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। এ ঘটনায় গত ৬ আগস্ট থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জানান, সাধারণ ডায়েরীর সূত্রধরে নিখোঁজ কলেজ ছাত্রীকে উদ্ধারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা