বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ আবদুর রাজ্জাক আর নেই। তিনি আজ বরিশাল সেবাচিম মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন) দলীয় একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) আওয়ামী সন্ত্রাস বিরোধী বিএনপির মিছিল চলাকালীন সময়ে মোঃ আবদুর রাজ্জাক সরদার স্ট্রোক করলে দ্রুত বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ১.২০ টায় তাকে মৃত্যু ঘোষণা করেন।
দলীয় সহযাত্রীকে হাড়িয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন ২নং কাশিপুর এলাকার নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। সদ্য প্রয়াত আবদুর রাজ্জাক সরদারের মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করে ফেসবুকে স্টাটাস দিয়েছেন সাংবাদিক কাজী জাহাঙ্গীর হোসেন চাঁন্দু, বরিশাল সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আলী হায়দার সহ দীর্ঘদিনের রাজনৈতিক সহযদ্ধোরা।












