বানারীপাড়ায় লোহার ব্রিজ নয় যেন মরণ ফাঁদ, দেখার কেউ নেই - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বানারীপাড়ায় লোহার ব্রিজ নয় যেন মরণ ফাঁদ, দেখার কেউ নেই - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৮, ২০১৯ ১:২৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

বানারীপাড়ায় লোহার ব্রিজ নয় যেন মরণ ফাঁদ, দেখার কেউ নেই

৩৯

শামীম আহমেদ: বানারীপাড়ায় লোহার ব্রিজ নয় যেন মরণ ফাঁদ, দেখার কেউ নেই এমন অবস্থায় রুপ নিয়েছে।ওই ব্রিজ শিক্ষার্থী সহ এলাকাবাসীর চলাচলে আতঙ্ক হয়ে দাঁড়িয়ে আছে দীর্ঘদিন ধরে।

এলাকাবাসীর অভিযোগ ব্রিজটি দিয়ে চলাচলের সময় শিক্ষার্থী ও বৃদ্ধ সহ সবাই আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন। গত কয়েক বছর পূর্বে বাল্কহেডের ধাক্কায় লোহার এ ব্রিজটির মাঝের অংশ ভেঙ্গে খালে পড়ে যাওয়ার পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং জনপ্রতিনিধিদের কাছে এলাকাবাসী বার বার আবেদন-নিবেদন করলেও ব্রিজটি মেরামত বা পুর্ননির্মাণের কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

ফলে নিরুপায় হয়ে স্থানীয়রা ব্রিজের ভাঙ্গা ওই অংশে বাঁশ ও সুপারি গাছ দিয়ে সাঁকো তৈরী করে চলাচল করছে।

ঝুঁকিপূর্ণ এ ব্রিজ দিয়ে উদয়কাঠি ইউনিয়ন প্রগতি মাধ্যমিক বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়, মধুরভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, দাখিল মাদরাসা ও বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা প্রতিনিয়ত চলাচল করে থাকে।

এমনকি পার্শ্ববর্তী পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরুপকাঠি) উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই ব্রিজটি পেড়িয়ে তাদের বিদ্যাপিঠে যাওয়া-আসা করে।

এছাড়াও কয়েকটি গ্রামের মানুষকে এই (মরণ ফাঁদ) ব্রিজটি পেরিয়ে স্থানীয় উদয়কাঠি বাজার ও ইউনিয়ন পরিষদ এবং বানারীপাড়া উপজেলা পরিষদ, বন্দর বাজার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন স্থানে প্রতিনিয়ত যেতে-আসতে হয়। ব্রিজটি দিয়ে চলাচলে অন্তঃসত্ত্বা নারী,কোমলমতি শিক্ষার্থী ও বৃদ্ধ-বৃদ্ধাদের ভোগান্তি বেশী পোহাতে হয়।

এ বিষয়ে উদয়কাঠি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, মরণ ফাঁদে পরিণত হওয়া এই ব্রিজটি দিয়ে চলাচলে শিক্ষার্থী সহ জনসাধারণকে অনেক ভোগান্তি পোহাতে হয়। তিনি বেহাল হয়ে পড়া জনগুরুত্বপূর্ণ আয়রণ ব্রিজটি মেরামত কিংবা পুনর্নির্মাণের দাবী জানিয়েছেন।

দৈনিক বরিশাল ২৪

বানারীপাড়ায় লোহার ব্রিজ নয় যেন মরণ ফাঁদ, দেখার কেউ নেই

রবিবার, আগস্ট ১৮, ২০১৯ ১:২৬ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা