সামা‌জিক নিরাপত্তা নি‌শ্চিত করার দাবি বরিশালের নৌশ্রমিক‌দের - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সামা‌জিক নিরাপত্তা নি‌শ্চিত করার দাবি বরিশালের নৌশ্রমিক‌দের - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২০, ২০১৯ ৪:৩১ অপরাহ্ণ
A- A A+ Print

সামা‌জিক নিরাপত্তা নি‌শ্চিত করার দাবি বরিশালের নৌশ্রমিক‌দের

৪৬

নিজস্ব প্রতিবেদক: সামা‌জিক নিরাপত্তা নি‌শ্চিত করা সহ ১১ দফা  দাবি বরিশালের নৌশ্রমিক‌দের। আগামী ২৩ জুলাইয়ের (মঙ্গলবার) ম‌ধ্যে ১১ দফা দাবি না মান‌লে ওইদিন রাত ১২টা ১ মি‌নিট থে‌কে নৌপ‌থে অ‌নি‌র্দিষ্টকা‌লের ধর্মঘটের হুঁশিয়া‌রি দি‌য়ে‌ছে বাংলা‌দেশ নৌযান শ্র‌মিক ফেডা‌রেশন।

এরআ‌গে শ‌নিবার (২০ জুলাই) বেলা সা‌ড়ে ১১টায় ১১ দফা দাবি‌তে ব‌রিশাল নদীবন্দ‌রে বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ ক‌রে‌ছেন নৌযান শ্রমিকরা।

সমা‌বে‌শে বক্তারা ব‌লেন, গত ১৫ এ‌প্রিল একই দাবি‌তে ধর্মঘট পা‌লনের পরিপ্রে‌ক্ষি‌তে শ্রম অ‌ধিদপ্ত‌রে মা‌লিক, শ্রমিক ও সরকারের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনু‌ষ্ঠিত হয়। তখন ৪৫ কর্ম‌দিব‌সের ম‌ধ্যে দাবিদাওয়ার বিষ‌য়ে আ‌লোচনা ও মীমাংসার সিদ্ধান্ত হয়। আর এ কারণেই সে সময় কর্মসূচি প্রত্যাহার করা হ‌য়ে‌ছি‌লো। কিন্তু ৪৫ কর্ম‌দিবস শেষ হ‌লেও কোনো সমাধান না হওয়ায় আজ থেকে আ‌ন্দোলন শুরু ক‌রে‌ছে নৌযান শ্র‌মিক ফেডা‌রেশন।

নৌযান শ্রমিক ফেডা‌রেশন বরিশালের সভাপতি শেখ আবুল হা‌সেম জানান, আজ ব‌রিশাল নদীবন্দ‌রে অনু‌ষ্ঠিত মি‌ছিল শে‌ষে সমা‌বে‌শের মধ্য দি‌য়ে তিন‌দি‌নের আ‌ল্টি‌মেটাম দেওয়া হ‌য়ে‌ছে, এরম‌ধ্যে দাবি না মান‌লে ২৩ জুলাই দিবাগত রাত ১২টা ১ মি‌নিট থে‌কে ফের অ‌নি‌র্দিষ্টকা‌লের জন্য সারা‌দে‌শে ধর্মঘট আহ্বান করা হ‌বে।

শ্রমিকদের দাবিগু‌লোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- বেতন ভাতা বৃ‌দ্ধি ও যুগোপযোগী করা, সামা‌জিক নিরাপত্তা নি‌শ্চিত করা, বি‌ভিন্ন নৌবন্দ‌রে নৌ শ্রমিক‌দের ওপর সন্ত্রাসী হামলার বিচার, মেরিন আই‌নের যথাযথ বাস্তবায়ন, নৌপ‌থে প্র‌য়োজনীয় মার্কা-বয়া- ও বা‌তি দেওয়া এবং দুর্ঘটনায় মৃত নৌ শ্রমি‌কের ক্ষ‌তিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ ইত্যা‌দি।

দৈনিক বরিশাল ২৪

সামা‌জিক নিরাপত্তা নি‌শ্চিত করার দাবি বরিশালের নৌশ্রমিক‌দের

শনিবার, জুলাই ২০, ২০১৯ ৪:৩১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও