অবশেষে লুঙ্গি পরেই ‘পরাণ’ ছবি দেখলেন সেই বৃদ্ধ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪অবশেষে লুঙ্গি পরেই ‘পরাণ’ ছবি দেখলেন সেই বৃদ্ধ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৫, ২০২২ ৪:২৪ অপরাহ্ণ
A- A A+ Print

অবশেষে লুঙ্গি পরেই ‘পরাণ’ ছবি দেখলেন সেই বৃদ্ধ

৫৯

অনলাইন নিউজঃ অবশেষে ‘পরাণ’ সিনেমা দেখলেন সামান আলী সরকার। আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) পরিবারের সঙ্গে স্টার সিনেপ্লেক্সের মিরপুর সনি স্কয়ার শাখায় সিনেমাটি দেখেন তিনি। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের আমন্ত্রণে এদিন লুঙ্গি পরেই ‘পরাণ’ সিনেমাটি দেখেছেন তিনি।

বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ।

তিনি লিখেছেন, স্টার সিনেপ্লেক্স বরাবরই দর্শকদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। দর্শকদের চাহিদা, সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। আসলে, দর্শকরাই স্টার সিনেপ্লেক্সের প্রাণ। দর্শকদের ভালোবাসা নিয়েই স্টার সিনেপ্লেক্স আজ এ পর্যায়ে এসেছে। স্টার সিনেপ্লেক্সের যতটুকু সাফল্য, তার মূল কৃতিত্ব দর্শকদের। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, সম্প্রতি স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় একজন দর্শক লুঙ্গি পরে আসার কারণে তাকে টিকেট দেওয়া হয়নি বলে অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশিত হয়েছে। বিষয়টি খুবই অনাকাঙ্ক্ষিত এবং দুর্ভাগ্যজনক। প্রকৃত অর্থে, স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখার ক্ষেত্রে দর্শকদের পোশাক-পরিচ্ছদ নিয়ে এমন কোন নিয়ম-নীতি নেই। আমরা মনে করি, সবারই সিনেমা দেখার অধিকার রয়েছে। এখানে কোনো বৈষম্য নেই। দর্শকদের সিনেমা দেখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা এবং সিনেমা দেখার অভিজ্ঞতাকে সুন্দর ও আনন্দময় করতে আমরা সবসময় সচেষ্ট। পোশাক দর্শকদের একান্তই ব্যক্তিগত স্বাধীনতা। এ ক্ষেত্রে আমাদের কোনো বিধি-নিষেধ নেই। তাই লুঙ্গি পরে আসা দর্শকের টিকিট না পাওয়ার ঘটনাটি নিতান্তই ভুল বোঝাবুঝির ফলাফল, যা আমাদের জন্য বিব্রতকর ও দুঃখজনক। আমরা এরইমধ্যে উক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তাকে ও তার পরিবারসহ স্টার সিনেপ্লেক্সে ছবি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি আমাদের কথা রেখেছেন ও আজ সন্ধ্যায় তিনি তার পরিবারসহ স্টার সিনেপ্লেক্সের মিরপুর সনি স্কয়ার শাখায় ‘পরাণ’ ছবিটি দেখছেন।

মেজবাহ উদ্দিন আহমেদ আরও লেখেন, সম্পূর্ণ স্টার সিনেপ্লেক্স পরিবারের পক্ষ থেকে সামান আলী সরকার এবং তার পরিবারকে আমাদের শ্রদ্ধা ও শুভেচ্ছা। আপনাকে খুশি করতে পেরে আমরা আনন্দিত।

উল্লেখ্য, গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা দাড়ির ষাটোর্ধ্ব সেই ব্যক্তি ৩৫০ টাকা নিয়ে হতাশ হয়ে দাঁড়িয়ে। লুঙ্গি পরে আসায় তাকে টিকিটি দিচ্ছে না হলের টিকিট সেলার।

বাংলা চলচ্চিত্র নামে চলচ্চিত্রবিষয়ক একটি গ্রুপে সেই বৃদ্ধের ছবি ও ভিডিও পোস্ট করে ঘটনা তুলে এনেছেন কাওসার আহমেদ নামের এক প্রত্যক্ষদর্শী। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে।সূত্রঃ আরটিভি

দৈনিক বরিশাল ২৪

অবশেষে লুঙ্গি পরেই ‘পরাণ’ ছবি দেখলেন সেই বৃদ্ধ

শুক্রবার, আগস্ট ৫, ২০২২ ৪:২৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান   বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড   সিরিজ জয় বাংলাদেশের   ডে কেয়ার-শিশু শিক্ষায় ‘শ্রমিক সন্তুষ্টি’ বেড়েছে প্রায় দ্বিগুণ   ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী   এক মাসে এক ডজন ডিমে দাম বেড়েছে ৩০–৪০ টাকা, সবজি–মাছ–মাংসও চড়া   তরমুজে ইঁদুর মারার বিষেই মৃত্যু একই পরিবারের সেই ৪ জনের   ভারত থেকে আসা পানির ঢলে নিমজ্জিত গোমস্তাপুরের বিস্তীর্ণ বোরো খেত, দিশাহারা কৃষক   চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে ঘরহারা পরিবারগুলো পাচ্ছে নতুন ঠিকানা, উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী   রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ   বৃষ্টির কাছে হার মানছে সবাই, চট্টগ্রাম শহরে অসহনীয় জলাবদ্ধতা   চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী   বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের   ইমতিয়াজ চৌধুরী লাখুটিয়া দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত   ২০২৬ সালের এসএসসি পরীক্ষা উপলক্ষে স্কলার আইডিয়াল স্কুলের বিদায় সংর্বধনা অনুষ্ঠিত   বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড   সবজির দামে ঊর্ধ্বগতি, ভোগান্তিতে ক্রেতারা   বাবুগঞ্জের চাঁদপাশা হাইস্কুলের এসএসসি পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত