অলস সময় কাটাচ্ছেন আমতলী-তালতলী কামার শিল্পীরা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪অলস সময় কাটাচ্ছেন আমতলী-তালতলী কামার শিল্পীরা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ৩১, ২০২০ ১:৫৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

অলস সময় কাটাচ্ছেন আমতলী-তালতলী কামার শিল্পীরা

৬৭
মংচিন থান,বরগুনা প্রতিনিধি: আগামীকাল ঈদুল আজহা। ঈদুল আজহাকে সামনে রেখে কামার শিল্পীদের লোহার যন্ত্রপাতি তৈরিতে রাতভর ব্যস্ত সময় কাটানোর কথা থাকলেও তারা এখন অলস সময় কাটাচ্ছেন। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে আমতলী-তালতলীর অধিকাংশ মানুষের পশু কোরবানীতে আগ্রহ নেই। তাই কামার শিল্পীদের বেহাল অবস্থা।
কোরবানীর গবাদিপশু জবাই করতে এবং মাংস তৈরীতে দা, কুঠার, ছুড়ি, চাপাতি ও কাটারী বেশি প্রয়োজন। এ যন্ত্রপাতি তৈরিতে আমতলী-তালতলী উপজেলা ও হাট বাজারের কামার পাড়ায় কামার শিল্পীরা রাতভর টুংটং শব্দে ব্যস্ত থাকার কথা ছিল। কিন্তু প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে কাজ কম থাকায় এখন তারা অলস সময় কাটাচ্ছেন। কাজ নেই বললেই চলে বলে জানান কামার শিল্পী গৌরঙ্গ কর্মকার।
আমতলী কামারপাড়া ঘুরে দেখাগেছে, কামার কারিগড়রা দা, বটি, কুঠার, কাটারী ও ছেনিসহ প্রয়োজনীয় লোহার যন্ত্রপাতি তৈরি করে পশরা সাজিয়ে বসে আছেন। কিন্তু ক্রেতা নেই। দু’একজন ক্রেতা আসলেও তারা দাম কসাকসি করে চলে যাচ্ছেন নিচ্ছেন না।
কামার শিল্পী  গৌরঙ্গ কর্মকার বলেন, তেমন ক্রেতা নেই। তাই কাজও নেই। নিরবে বসে আছি। এ বছর কি অবস্থা হয় আল্লাই জানে। আমতলীর শ্যাম কর্মকার বলেন, কোন গাহেক নাই। মানে কোন কিছু বানায় না। দুই এক জন গ্যাহেক আইয়্যা চইল্ল্যা যায়।
গাজীপুর বাজারের শম্ভু কর্মকার, বলেন, করোনার কারনে মানুষ এখন আর কিছুই তৈরি করতে চায় না। আমতলী পৌর শহরের গৌরাঙ্গ কর্মকারের দোকানের শ্রমিক পবিত্র কর্মকার বলেন, ঈদকে সামনে রেখে  তেমন কাজই নেই । কিছু কাজ হয় তা দিয়ে চলে না।
আমতলী কর্মকার সমিতি’র সভাপতি পরিতোষ কর্মকার বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে মানুষের পশু কোরবানীতে আগ্রহ নেই । কোরবানীতে আগ্রহ না থাকার কারনে লোহার তৈরি যন্ত্রাংশের তেমন কদর নেই। তাই কামার শিল্পীরা অলস সময় কাটাচ্ছেন। এ কামার শিল্পীদের বাঁচিয়ে রাখতে সরকারীভাবে প্রনোদনা  দেয়া খুবই প্রয়োজন।
দৈনিক বরিশাল ২৪

অলস সময় কাটাচ্ছেন আমতলী-তালতলী কামার শিল্পীরা

শুক্রবার, জুলাই ৩১, ২০২০ ১:৫৮ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ