আইসোলেশনে অনিয়মের প্রতিবাদে নিজ বেডেই ধর্মঘটে করোনা আক্রান্ত রোগী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আইসোলেশনে অনিয়মের প্রতিবাদে নিজ বেডেই ধর্মঘটে করোনা আক্রান্ত রোগী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৫, ২০২০ ১১:৫১ অপরাহ্ণ
A- A A+ Print

আইসোলেশনে অনিয়মের প্রতিবাদে নিজ বেডেই ধর্মঘটে করোনা আক্রান্ত রোগী

৬০

ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি: RELIE ইন্টারন্যাশনাল নামক সংস্থার চরম অব্যবস্থাপনা ও রোগীদের প্রতি দুর্ব্যবহারের প্রতিবাদে উখিয়া SARI আইসোলেশন এন্ড ট্রিটমেন্ট সেন্টারে নিজ বেডেই (বেড নম্বর D#2।) ধর্মঘট করছেন করোনা আক্রান্ত জেলার সিনিয়র সাংবাদিক এড. মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী।

মেয়াদ উত্তীর্ণ প্রয়োগ, রোগীদের সাথে অশুভ আচরণসহ নানা অনিয়মের রাজ সাক্ষী কক্সবাজার জেলার সিনিয়র সাংবাদিক এড. মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী।

রোববার (৫ জুলাই) সন্ধ্যা সোয়া ৬ টা থেকে এ ব্যতিক্রমী প্রতিবাদ শুরু করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের এই সিনিয়র আইনজীবী ও জেলার সাব্যসাচি সাংবাদিক ।

করোনা ভাইরাস ‘পজেটিভ’ হয়ে গত ২৮ জুন থেকে সেখানে ভর্তি আছেন তিনি। গুরুতর অসুস্থ থাকা সত্বেও অবস্থান ধর্মঘটের কারণে খাওয়া দাওয়া, ওষুধপত্র সেবন করেননি এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী।

কোটি টাকা ব্যয় করে উখিয়া উপজেলার টিএন্ডটি মাঠের দক্ষিণ প্রান্তে জাতিসংঘের অংগ প্রতিষ্ঠান ইউএনএইচসিআর-উখিয়া SARI আইসোলেশন এন্ড ট্রিটমেন্ট সেন্টার টি কক্সবাজার জেলা প্রশাসনের অনুরোধে দ্রুততম সময়ে নির্মাণ করে। গত ২১ মে হাসপাতালটি জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন উদ্বোধন করেন।

২৭ মে থেকে সেখানে কোভিড-১৯ রোগীদের ভর্তি দেওয়া শুরু হয়। RELIEF ইন্টারন্যাশনাল নামক সংস্থাটি উখিয়া SARI আইসোলেশন এন্ড ট্রিটমেন্ট সেন্টারের পরিচালনার দায়িত্বে। চীনের তৈরী মেয়াদোত্তীর্ণ কিছু ওষুধের নাম, কোম্পানি, তারিখ, মেয়াদ কেটে ফেলে জোর করে রোগীদের অন্ধকারে রেখে ওষুধগুলো খাওয়ানো হচ্ছে বলে রোগীদের অভিযোগ।

যেমন- চীনে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসের তৈরি ORS (খাওয়ার স্যালাইন) কৌশলে রোগীদের খাওয়ানো হচ্ছে। RELIEF ইন্টারন্যাশনাল এভাবে চীনের তৈরী মেয়াদোত্তীর্ণ, নিন্মমানের ওষুধ বাণিজ্যিকভাবে ক্রয় করে উখিয়া SARI আইসোলেশন এন্ড ট্রিটমেন্ট সেন্টারে ভর্তি থাকা রোগীদের খাওয়াচ্ছে।

কোন রোগী ওষুধের নাম, কোম্পানির নাম, ওষুধের মেয়াদের বিষয় জানতে চাইলে সেসব রোগীদের উপর ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে সংস্থাটির লোকজন। জানা গেছে, আইনজীবী ও বিশিষ্ট গণমাধ্যমকর্মী মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীকে নিয়মিত প্রদত্ত সেফিরক্সিম ১ গ্রাম নামক ৪ জুন সকাল সাড়ে টার একটি ইনজেকশন চিকিৎসক, নার্সেরা অবহেলা করে তাঁকে দেননি।

ফলে তাঁর রোগ বেড়ে যেতে থাকে। কিন্ত শনিবার সকালের ইনজেকশনটি দিতে কেন বিকেল পর্যন্ত এড. মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীকে প্রদান করা হয়নি, তা জানতে চাইলে RELIEF নামক দুর্নীতিবাজ এনজিও-র মাস্তান প্রকৃতির ‘সাজু’ নামক মেডিকেল সহকারীর নেতৃত্বে ৫/৬ লোক রোববার (৫ জুন) তাঁর উপর মারমুখী হয়ে উঠে।

তার প্রতিবাদে এড. মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী তাৎক্ষণিকভাবে নিজ D # 2 নম্বর বেডে অবস্থান ধর্মঘট শুর করে দেন। উখিয়া SARI আইসোলেশন এন্ড ট্রিটমেন্ট সেন্টারটির RELIEF নামক দুর্নীতিবাজ সংস্থাকে ব্যবস্থাপনার দায়িত্ব থেকে অপসারণের দাবিতে রোববার (৫ জু সন্ধ্যা অবস্থান পালনকালে খাওয়া দাওয়া, ওষুধ পত্র সেবন তিনি বন্ধ করে দেন।

এ অবস্থায় তাঁর শরীরের অবস্থার যেকোন সময় মারাত্মক অবনতি হতে পারে বলে উখিয়া SARI আইসোলেশন এন্ড ট্রিটমেন্ট সেন্টারটিতে ভর্তি থাকা ক’জন কোভিড-১৯ রোগী রাতে জানিয়েছেন। SARI আইসোলেশন এন্ড ট্রিটমেন্ট সেন্টারটিতে ভর্তি থাকা রোগীদের খাওয়ার জন্য যে রুটিগুলো দেওয়া হয়, সে গুলো UNHCR এর ত্রিপল এর চেয়েও অনেক বেশি শক্ত বলে জানা গেছে।

এদিকে, RELIEF কোভিড-১৯ রোগীদের জীবন নিয়ে প্রতারণা করার বিষয়ে উখিয়ার ইউএনও মোঃ নিকারুজ্জামানকে অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে। রোগীদের সাথে অশুভ আচরণে জনমনে আতংক বিরাজ করছে।

দৈনিক বরিশাল ২৪

আইসোলেশনে অনিয়মের প্রতিবাদে নিজ বেডেই ধর্মঘটে করোনা আক্রান্ত রোগী

রবিবার, জুলাই ৫, ২০২০ ১১:৫১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ