আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে, আশা জাতিসংঘ মহাসচিবের - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে, আশা জাতিসংঘ মহাসচিবের - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ১৫, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ
A- A A+ Print

আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে, আশা জাতিসংঘ মহাসচিবের

৫৯

অনলাইন নিউজঃ বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শনিবার (১৫ মার্চ) জাতিসংঘ মহাসচিবের সঙ্গে গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এদিন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠক করেন আন্তোনিও গুতেরেস।

সালাহউদ্দিন আহমেদের ভাষ্যমতে, রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের বিষয়ে বিএনপি নেতাদেরকে জাতিসংঘের মহাসচিব বলেছেন, আপনারা কতটা রিফর্ম (সংস্কার) করবেন সেটা আপনাদের অভ্যন্তরীণ বিষয়।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বৈঠকে জাতিসংঘের মহাসচিব আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা শক্তিশালী গণতান্ত্রিক সরকার আসবে। বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, জাতিসংঘের তরফ থেকে আমাদের বলেছে, সংস্কার কী হবে, সেটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার।

বৈঠকে রাজনৈতিক নেতাদের মধ্যে আরও অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।

সূত্রঃ আরটিভি নিউজ

দৈনিক বরিশাল ২৪

আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে, আশা জাতিসংঘ মহাসচিবের

শনিবার, মার্চ ১৫, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান