আগৈলঝাড়ায় একসঙ্গে তিন সন্তানের মা, পরিবারে আনন্দের বন্যা
শামীম আহমেদঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন এক গৃহবধূ। এ ঘটনায় গৃহবধূর পরিবারে বইছে আনন্দের বন্যা।
উপজেলার বাকাল ইউপির কোদালধোয়া গ্রামের সেলুন ব্যবসায়ী মিঠুন শিকদারের স্ত্রী রিংকু শিকদার প্রসব বেদনা নিয়ে বুধবার সকালে দুঃস্থ মানবতার হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালের চিকিৎসক ডা. আতিয়া পারভীনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় রিংকু স্বাভাবিকভাবে পর্যায়ক্রমে দুই মেয়ে ও এক ছেলে সন্তান প্রসব করেন। বর্তমানে মা ও জন্ম নেয়া তিন সন্তানই ভালো আছেন বলে জানিয়েছেন ডা. আতিয়া পারভীন। একসঙ্গে তিন সন্তান জন্ম দেয়ায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হলেও গৃহবধূর পরিবার ও আত্বীয়-স্বজনরা ভাসছেন আনন্দের জোয়ারে।












