আসছে নির্বাচন, নতুন দল গঠনের হিড়িক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আসছে নির্বাচন, নতুন দল গঠনের হিড়িক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ০৩, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ
A- A A+ Print

আসছে নির্বাচন, নতুন দল গঠনের হিড়িক

৯৭

অনলাইন নিউজঃ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনীতির মাঠে নতুন দল গঠনের হিড়িক পড়েছে। এরই মধ্যে অন্তত ২৪টি নতুন দলের আত্মপ্রকাশ ঘটেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন যে দলগুলো হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো আরও হবে তাদের আদর্শিক ভিত্তি, সমর্থন এবং টিকে থাকার ক্ষমতা অধিকাংশের আছে বলে মনে হয় না। তবে এসব দল মানুষের ভাবনার জগতে কতটা আবেদন সৃষ্টি করছে বা মানুষের মতামতকে প্রভাবিত করতে পারছে সেটাই মুখ্য বিষয়।

নির্বাচন এলেই নতুন রাজনৈতিক দল গঠন, দল বদল বা জোট গঠনের ইতিহাস বেশ পুরোনো। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে।

সেই নির্বাচনকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত রাজনীতিতে সক্রিয়রা। নতুন রাজনৈতিক দল গঠনকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও তারা মনে করছেন, এ ধরনের দল মানুষের কতটা কাছে যেতে পারে সেটি নিয়ে তো শঙ্কা আছেই তার সঙ্গে এসব দলের অধিকাংশই নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পাবে কি না সেটি নিয়েও সংশয় আছে।

নতুন এসব রাজনৈতিক দলের প্রায় অর্ধেকের আত্মপ্রকাশ ঘটেছে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। তাছাড়া রাজধানীর বিভিন্ন অভিজাত হোটেলে আত্মপ্রকাশ ঘটেছে কয়েকটির৷ আবার ঢাকার বাইরের জেলা থেকে দল গঠনের যেমন উদাহরণ আছে তেমনি রয়েছে বিদেশে বসে ভিডিও কনফারেন্সে দল গঠন ও দলীয় প্রধান হওয়ার নজির।

নতুন এসব রাজনৈতিক দলের আত্মপ্রকাশের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছরের আগস্টে একটি, সেপ্টেম্বরে পাঁচটি, নভেম্বরে চারটি এবং ডিসেম্বর মাসে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। তাছাড়া ২০২৫ সালের শুরুতেই জানুয়ারিতে তিনটি, ফেব্রুয়ারিতে তিনটি, মার্চে দুইটি এবং এপ্রিলে পাঁচটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। অর্থাৎ ৫ আগস্টের পর থেকে ২০২৪ সালের শেষ পর্যন্ত দল এসেছে ১১টি এবং চলতি বছরের প্রথম চার মাসেই ১৩টি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। সব মিলিয়ে এই নয় মাসে নতুন দল এসেছে ২৪টি। আর নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৫৫টি।

গত বছরের আগস্ট থেকে ডিসেম্বর এই ৫ মাসে ১১টি দলের আত্মপ্রকাশ ঘটে। এর মধ্যে রয়েছে-

নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ (এনপিবি)

নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ (এনপিবি) নামে নতুন দলের আত্মপ্রকাশ ঘটে গত বছরের ২৩ আগস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় লিডারশিপ ডেভেলপমেন্ট সোসাইটির উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সিদ্দিক হোসাইন এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এসএমডি জিদানের যৌথ উদ্যোগে এ রাজনৈতিক দল গঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দল গঠনের ঘোষণা দেওয়া হয়েছিল। দলটির স্লোগান ‘স্বাধীন হতে স্বাধীন হও’। এটি জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম রাজনৈতিক দল।সূত্রঃ জাগো নিউজ

দৈনিক বরিশাল ২৪

আসছে নির্বাচন, নতুন দল গঠনের হিড়িক

শনিবার, মে ৩, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড