উদ্বোধনের আগেই নদীগর্ভে বিলীন ওমর আলী উচ্চ বিদ্যালয় ও আশ্রয়কেন্দ্র - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪উদ্বোধনের আগেই নদীগর্ভে বিলীন ওমর আলী উচ্চ বিদ্যালয় ও আশ্রয়কেন্দ্র - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৪, ২০২০ ৩:৫৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

উদ্বোধনের আগেই নদীগর্ভে বিলীন ওমর আলী উচ্চ বিদ্যালয় ও আশ্রয়কেন্দ্র

৪৩
অনলাইন নিউজ: অবশেষে নদীগর্ভে বিলীন হয়ে গেলো উদ্বোধনের অপেক্ষায় থাকা চাঁদপুরের ওমর আলী উচ্চ বিদ্যালয় ও আশ্রয়কেন্দ্র। সকালে সদর উপজেলার রাজরাজেশ্বর এলাকায় নদীতে তিনতলা এ ভবনটি তলিয়ে যায়।

গত কয়েকদিন ধরেই পদ্মা-মেঘনা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বাড়ায় রাজরাজেশ্বরসহ বিভিন্ন এলাকার চরাঞ্চলে ভাঙন দেখা দেয়। ঝুঁকির মধ্যে পড়ে পদ্মা-মেঘনাবেষ্টিত ওমর আলী উচ্চ বিদ্যালয় ও আশ্রয় কেন্দ্রটি। কিছুদিন নদীতে টিকে থাকলেও সকালে ভবনের পুরো অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়।

গত বছর দুই কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে শুরু হয় তিনতলা স্কুল ও সাইক্লোন সেন্টারটির নির্মাণ কাজ। দুই মাস আগে কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়া হয়েছিলো ভবনটি।

বিদ্যালয়ের সাইড সিলেকশনের সময় নদী প্রায় দেড় কিলো মিটার দূরে ছিল। হঠাৎ করেই এবছর এই দিকে ভাঙন বেশি হয়ে বিদ্যালয়টি ভাঙন ঝুঁকতে পড়ে। তাছাড়া এই বিদ্যালয়টি এর আগেও একাধিকবার নদী ভাঙনের শিকার হয়েছে।

নদীভাঙনের শিকার স্থানীয় বাসিন্দারা জানান, জোয়ার শেষে ভাটার সময়টাতেই ভাঙন শুরু হয়। তবে গত ৩০ বছরের ইতিহাসে এবারই ভাঙনের ভয়াবহতা চরম পর্যায়ে চলে গেছে।

কারণ, এবছর পাশবতী জেলা শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ এলাকায় মেঘনার ভাঙনরোধে যে বাঁধ দেয়া হয়েছে তার পানি প্রবাহের মুখটি দেয়া হয়েছে রাজরাজেশ্বরের দিকে। এর ফলে ওই জেলার দেয়া বাঁধের ধাক্কা খাওয়া স্রোত ঝুঁকিপূর্ণভাবে এখানকার পাড়ে আঘাত হানছে।

দৈনিক বরিশাল ২৪

উদ্বোধনের আগেই নদীগর্ভে বিলীন ওমর আলী উচ্চ বিদ্যালয় ও আশ্রয়কেন্দ্র

শুক্রবার, জুলাই ২৪, ২০২০ ৩:৫৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা