উধাও মালেক মাঝি: গচ্ছিত পণ্য নিয়ে উদ্বিগ্ন আমদানিকারকেরা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪উধাও মালেক মাঝি: গচ্ছিত পণ্য নিয়ে উদ্বিগ্ন আমদানিকারকেরা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ১৪, ২০২০ ১০:৩২ অপরাহ্ণ
A- A A+ Print

উধাও মালেক মাঝি: গচ্ছিত পণ্য নিয়ে উদ্বিগ্ন আমদানিকারকেরা

৫২

আব্দুল করিম চট্টগ্রাম ,জেলা প্রতিনিধি: মাঝিরঘাটের গুদাম মাঝি (ওয়্যার হাউস ব্যবসায়ী) মালেক মাঝি চার দিন ধরে উধাও। বন্ধ রয়েছে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বাড়িঘর। কোথাও খোঁজ মিলছে না তার। এতে তার গুদামে রাখা শত কোটি টাকার পণ্য নিয়ে আতঙ্কে রয়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা।খাতুনগঞ্জের আমদানিকারক প্রতিষ্ঠান মীর গ্রুপের পরিচালক মীর মো. হাসান বলেন, ‘ওয়্যার হাউস এসোসিয়েশন তার সব গুদামে সিল করে দিয়েছে।

সমাধানের জন্য তিনদিনের সময় নিয়েছে।’ তিনি বলেন, ‘বিটুমিনের ড্রাম নিয়ে বেশি আতঙ্ক সৃষ্টি হয়েছে। কারণ বিটুমিনের ড্রাম খোলা মাঠে থাকে। ডিও’র অনুকূলে বিটুমিন সরবরাহ করতে না পেরে তার উধাও হয়ে যাওয়ার ঘটনা ফাঁস হয়ে যায়।জানা যায়, মালেক মাঝির অধীনে মাঝিরঘাট ছাড়াও সিটি গেট, ফৌজদারহাট, পোর্ট কলোনি, সাগরিকা, কাশেম জুট মিল, ছালেহ কার্পেটসহ অন্তত ৬০টি গুদাম রয়েছে।

এসব গুদামে পণ্য রাখেন বিভিন্ন আমদানিকারকেরা। চাল, ডাল থেকে শুরু করে সব ধরনের ভোগ্যপণ্য, মসলাজাতীয় পণ্য, বিটুমিন ও অন্যান্য আমদানি করা পণ্য গচ্ছিত রাখা হয়।চট্টগ্রাম ওয়্যার হাউস কমিশন এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘৪-৫ দিন ধরে মালেক মাঝির হদিস পাচ্ছি না। আমরা তার পরিবার ও আত্মীয়স্বজনের মাধ্যমে খোঁজ করছি।

বাসা ও অফিস বন্ধ রয়েছে। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার হদিস মিলছে না।মালেক মাঝির গুদামে বিভিন্ন আমদানিকারকের শত কোটি টাকার পণ্য গচ্ছিত আছে উল্লেখ করে আলী আহমদ বলেন, ছোট-বড় প্রায় ৩০ জন আমদানিকারক ও ব্যবসায়ী প্রতিষ্ঠান আমাদের কাছে (এসোসিয়েশন) আবেদন করেছেন। এখন মালিক ও অফিস স্টাফ না থাকায় আমরা বেকাদায় পড়েছি।

আমদানিকারকেরাও পণ্য নিয়ে আতঙ্কে রয়েছেন। চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার ও সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মহিউদ্দিন বলেন, একেকজন মাঝির মাধ্যমে হাজার কোটি টাকার পণ্য গচ্ছিত থাকে। এখন পণ্য খালাস করতে না পারলে বাজারে সংকট সৃষ্টি হবে। ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

দৈনিক বরিশাল ২৪

উধাও মালেক মাঝি: গচ্ছিত পণ্য নিয়ে উদ্বিগ্ন আমদানিকারকেরা

রবিবার, জুন ১৪, ২০২০ ১০:৩২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন