উপজেলা পর্যায়ে টিসিবির পণ্য বিক্রি করতে হবে: হাইকোর্ট - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪উপজেলা পর্যায়ে টিসিবির পণ্য বিক্রি করতে হবে: হাইকোর্ট - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ১১, ২০২০ ৯:৩৮ অপরাহ্ণ
A- A A+ Print

উপজেলা পর্যায়ে টিসিবির পণ্য বিক্রি করতে হবে: হাইকোর্ট

৫৩

অনলাইন নিউজ: দেশে করোনাকাল জুড়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য উপজেলা পর্যায়ে বিক্রি করতে বলেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার এমন আদেশ দিয়েছেন বিচারপতি জেবিএম হাসানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. হুমায়ুন কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন আইনজীবী তাপস কান্তি বল।

ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ুন কবির পল্লবের করা রিটের শুনানি নিয়ে গত ০৩ জুন সাতদিনের মধ্যে টিসিবির পণ্য উপজেলা পর্যায়ে বিক্রির ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে-তা ১১ জুনের মধ্যে আদালতে জানাতেও বলা হয়েছিল।

আইনজীবী তাপস কান্তি বল জানান, আদালতের আদেশ মতে দেশের উপজেলা পর্যায়ে ১৮ জুন পর্যন্ত টিসিবির ট্রাকসেল চালুর নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়। বিষয়টি আদালতকে প্রতিবেদন আকারে দিয়েছি। এরপর আদালত বলেছেন-পুরো করোনাকাল জুড়ে উপজেলা পর্যায়ে ট্রাকসেল অব্যাহত রাখতে।

মো. হুমায়ুন কবির পল্লব বলেন, আজকে বাণিজ্য সচিব ও টিসিবি চেয়ারম্যানের পক্ষে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। সেখানে ওনারা বলেছেন উপজেলা পর্যায়ে টিসিবি পণ্য বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এটা ১৮ জুন পর্যন্ত চলমান থাকবে। আমরা বলেছি পুরো করোনাকাল জুড়ে যেন এটি চলমান থাকে। এরপর আদালত আদেশে দিয়েছেন। আদেশে বলেছেন, এ কার্যক্রম যেন করোনাকাল শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকে।

সুত্র:বিডি প্রতিদিন।

দৈনিক বরিশাল ২৪

উপজেলা পর্যায়ে টিসিবির পণ্য বিক্রি করতে হবে: হাইকোর্ট

বৃহস্পতিবার, জুন ১১, ২০২০ ৯:৩৮ অপরাহ্ণ | আপডেটঃ জুন ১১, ২০২০ ৯:৩৮ অপরাহ্ণ
৫৩

অনলাইন নিউজ: দেশে করোনাকাল জুড়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য উপজেলা পর্যায়ে বিক্রি করতে বলেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার এমন আদেশ দিয়েছেন বিচারপতি জেবিএম হাসানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. হুমায়ুন কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন আইনজীবী তাপস কান্তি বল।

ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ুন কবির পল্লবের করা রিটের শুনানি নিয়ে গত ০৩ জুন সাতদিনের মধ্যে টিসিবির পণ্য উপজেলা পর্যায়ে বিক্রির ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে-তা ১১ জুনের মধ্যে আদালতে জানাতেও বলা হয়েছিল।

আইনজীবী তাপস কান্তি বল জানান, আদালতের আদেশ মতে দেশের উপজেলা পর্যায়ে ১৮ জুন পর্যন্ত টিসিবির ট্রাকসেল চালুর নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়। বিষয়টি আদালতকে প্রতিবেদন আকারে দিয়েছি। এরপর আদালত বলেছেন-পুরো করোনাকাল জুড়ে উপজেলা পর্যায়ে ট্রাকসেল অব্যাহত রাখতে।

মো. হুমায়ুন কবির পল্লব বলেন, আজকে বাণিজ্য সচিব ও টিসিবি চেয়ারম্যানের পক্ষে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। সেখানে ওনারা বলেছেন উপজেলা পর্যায়ে টিসিবি পণ্য বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এটা ১৮ জুন পর্যন্ত চলমান থাকবে। আমরা বলেছি পুরো করোনাকাল জুড়ে যেন এটি চলমান থাকে। এরপর আদালত আদেশে দিয়েছেন। আদেশে বলেছেন, এ কার্যক্রম যেন করোনাকাল শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকে।

সুত্র:বিডি প্রতিদিন।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন