এই ওষুধে ৬ দিনেই করোনা নিরাময়! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪এই ওষুধে ৬ দিনেই করোনা নিরাময়! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২২, ২০২০ ৯:৪২ অপরাহ্ণ
A- A A+ Print

এই ওষুধে ৬ দিনেই করোনা নিরাময়!

৬৮

অনলাইন নিউজঃ ছয় দিনেই শতভাগ নিরাময় সম্ভব করোনা ভাইরাস! শুনতে অবিশ্বাস্য মনে হলেও তিন দেশের ভিন্ন তিনটি গবেষণায় দাবি করা হয়েছে এমন তথ্য। চীন, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের গবেষকদের তিনটি গবেষণায় এই ওষুধের কার্যকারিতা প্রমাণ হয়েছে বলেও দাবি করা হচ্ছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছিলেন, তার দেশের গবেষকরা ম্যালেরিয়ার পুরনো ওষুধ দিয়ে করোনা আক্রান্ত রোগীকে সারিয়ে তোলার পরীক্ষা চালিয়েছেন। আর সেই পরীক্ষায় আশার আলোও দেখা দিয়েছে।

তবে বেশ কিছু দেশের গবেষকরা বলছেন, করোনাভাইরাসের টিকা আবিষ্কারে এখনও ১২ থেকে ১৮ মাস সময় লাগবে। চীন, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের গবেষকদের তিনটি গবেষণায় হাইড্রো ক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিন একসঙ্গে করোনা আক্রান্ত রোগীর শরীরে প্রয়োগ করা হয়েছে। আর এই মিশ্রণ করোনার বিরুদ্ধে কার্যকরী হয়েছে বলেও দাবি করছেন গবেষকরা।

মার্কিন সেনাবাহিনীর সাবেক ফ্লাইট সার্জন মার্ক গ্রিন বলেছেন, ম্যালেরিয়া রোগীকে আগে ক্লোরোকুইন দেওয়া হত। যার নতুন ভার্সন হাইড্রোক্সিক্লোরোকুইন। এই ওষুধ করোনার মোকাবেলায় কার্যকরী ভূমিকা নিচ্ছে। তবে এখনও বেশ কিছু পরীক্ষার প্রয়োজন। আমরা এই ওষুধ রোগীর উপর প্রয়োগ করেছি। ছয়দিনে আক্রান্ত ব্যক্তি সুস্থ হচ্ছেন।

গবেষকরা অবশ্য বলছেন, এই প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে প্রাথমিকভাবে লড়াই চালানোর উপায় একটাই। হোম কোয়ারেন্টাইন। একমাত্র বাড়িতে থাকাটাই সব থেকে নিরাপদ। কোনো ভাবেই সংস্পর্শে আসা যাবে না। চীন, ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা উদ্বেগজনক। গোটা বিশ্বের মানুষ এখন এই ভাইরাস রোধ করার ওষুধ আবিষ্কারের আশায় রয়েছেন। গবেষকরাও দিন-রাত এক করে চেষ্টা করছেন। তবে টিকা আবিষ্কারের ব্যাপারটি যে সময়সাপেক্ষ তা এক কথায় মেনে নিচ্ছেন বিভিন্ন দেশের গবেষকরা।

দৈনিক বরিশাল ২৪

এই ওষুধে ৬ দিনেই করোনা নিরাময়!

রবিবার, মার্চ ২২, ২০২০ ৯:৪২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্