এটিএম কার্ড ও মোবাইল ব্যাংকিং প্রতারণা এড়াতে করণীয় - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪এটিএম কার্ড ও মোবাইল ব্যাংকিং প্রতারণা এড়াতে করণীয় - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ৩০, ২০২০ ৩:০১ অপরাহ্ণ
A- A A+ Print

এটিএম কার্ড ও মোবাইল ব্যাংকিং প্রতারণা এড়াতে করণীয়

৫৭

লাইফস্টাইল ডেস্ক:বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট প্রতারণা রোধে, সন্দেহভাজন প্রতারকদের চিহ্নিত করতে এবং সংগঠিত প্রতারণার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতারকদের আইনের আওতায় আনতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তবে শুধু আইন প্রয়োগ করে এ ধরনের অপরাধ সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব নয়। এক্ষেত্রে সামাজিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্প্রতি এই সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশ পুলিশের ‘সচেতন নাগরিক’ ফেসবুক পেজে।

মোবাইল ব্যাংকিং ও এটিএম কার্ড প্রতারণার ক্ষেত্রে প্রতারক নিজেকে বিকাশ, ইউক্যাশ, রকেট, নগদ বা অন্য যেকোনো মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের অথবা এটিএম কার্ড (ডেবিট বা ক্রেডিট) সংশ্লিষ্ট ব্যাংকের হেড অফিস, কোম্পানি অফিস বা আইটি শাখার কর্মকর্তা বা কর্মচারী হিসেবে পরিচয় দিতে পারে। প্রতারক ব্যক্তিটি অত্যন্ত শুদ্ধ ভাষায় এবং মার্জিতভাবে কথা বলার চেষ্টা করবে। সিস্টেম মেইনটেন্যান্স, তথ্য হালনাগাদ, কাস্টমার ভেরিফিকেশন বা অন্য কোন বিশেষ বা জরুরি কারণ দেখিয়ে বিকাশ, ইউক্যাশ, রকেট, নগদ ইত্যাদির অ্যাকাউন্টের বা এটিএম কার্ডের (ডেবিট বা ক্রেডিট) গোপন পিন নম্বরটি জানতে চাইবে। পিন নম্বর না জানালে অ্যাকাউন্ট বন্ধ বা স্থগিত করে দেওয়া হবে বলে ভয় দেখাবে। জেনে রাখুন-

  • কোন প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের কোন ব্যক্তি (কর্মকর্তা বা কর্মচারী) কখনোই আপনার কোন অ্যাকাউন্টের গোপন পিন নম্বর বা পাসওয়ার্ড জানতে চাইবেন না, এমনকি কেউ সেটি জানতে চাইতে পারেন না।
  • এ ধরনের কলে বিচলিত না হয়ে কলটি কেটে দিন এবং পরবর্তীতে ওই নম্বর থেকে আবার কল আসলে কল রিসিভ করা থেকে বিরত থাকুন।
  • আরও বলা হচ্ছে, প্রতারণার শিকার হলে দেরি না করে নিকটস্থ পুলিশকে অবগত করুন।

 সূত্র:আরটিভি

দৈনিক বরিশাল ২৪

এটিএম কার্ড ও মোবাইল ব্যাংকিং প্রতারণা এড়াতে করণীয়

বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২০ ৩:০১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ