এডিস মশার প্রতিরোধে বরিশালে মোবাইল কোর্ট অভিযান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪এডিস মশার প্রতিরোধে বরিশালে মোবাইল কোর্ট অভিযান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৪, ২০১৯ ১২:৪০ পূর্বাহ্ণ
A- A A+ Print

এডিস মশার প্রতিরোধে বরিশালে মোবাইল কোর্ট অভিযান

৫৫

জিহাদ রানা, দৈনিক বরিশাল ২৪.কম: এডিস মশার বংশ বিস্তার প্রতিরোধে বরিশালে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়েছে। অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল মঙ্গলবার  (৩ সেপ্টেম্বর) ডেঙ্গুজ্বর প্রতিরোধ ও এডিস মশার বংশ বিস্তার রোধে নগরীর কাঠপট্টি রোড ও কালীবাড়ি রোড এলাকায় পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় নির্মাণাধীন ভবন ও পুরাতন ভবনের আশে-পাশে জমে থাকা পানিতে মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাওয়ায় সিটি কর্পোরেশন (স্থানীয় সরকার) আইন-২০০৯ এর ৯৩ ধারা অনুযায়ী কাঠপট্টি রোডের নির্মাণাধীন ভবনের মালিক মাহবুবুর রহমান পিন্টুকে ২ হাজার টাকা ও ঘোষ ভবনের মালিক অর্পনা ঘোষকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও সুব্রত বিশ্বাস দাস। প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক।

এসময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। অভিযান পরিচালনাকালে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ও জবনসচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনস্বাস্থ্য রক্ষায় ও ডেঙ্গু প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

দৈনিক বরিশাল ২৪

এডিস মশার প্রতিরোধে বরিশালে মোবাইল কোর্ট অভিযান

বুধবার, সেপ্টেম্বর ৪, ২০১৯ ১২:৪০ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ