এবারের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪এবারের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৬, ২০২১ ১০:১৬ অপরাহ্ণ
A- A A+ Print

এবারের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ

৩৮

অনলাইন নিউজ::দিনভর নানা নাটকীয়তা ও সিদ্ধান্তহীনতার পর কঠোর লকডাউনের মধ্যে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সোমবার সন্ধ্যায় অধিদপ্তরের একধিক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে জানান, ২০২১ খ্রিষ্টাব্দেরর এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হচ্ছে। এবারের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলবে।

এরকিছুক্ষণ পরই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ২০২১ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়। একইসাথে পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়নের নির্দেশনাও প্রকাশ করা হয়েছে। যদিও শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছিলেন, ২০২১ খ্রিষ্টাব্দের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থাগিত হচ্ছে। শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুকও সাংবাদিকদের জানিয়েছিলেন এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট সোমবার প্রকাশ হবে না।

তবে, এর কিছুক্ষণ পর রাত ৮টার দিকে অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে জানান, এবারের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ হচ্ছে। অধিদপ্তরের কলেজ শাখা সব প্রস্ততি নিয়েছে।

অধিদপ্তর থেকে জারি করা অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন গ্রিড অগ্রায়নের চিঠিতে বলা হয়েছে, ২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রণয়নকৃত অ্যাসাইনমেন্ট প্রথম ধাপে দুই সপ্তাহের (১ম ও ২য় সপ্তাহ) জন্য ২৩টি বিষয়ের (পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, ফিন্যান্স, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আরবি, ইসলাম শিক্ষা, শিশুর বিকাশ, খাদ্য ও পুষ্টি, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন, লঘু সংগীত, উচ্চাঙ্গ সংগীত) পাঠানো করা হলো।

এ অ্যাসাইনমেন্ট ২০২১ খ্রিষ্টাব্দের সব এইচএসসির পরীক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে কোভিড ১৯ জনিত সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথ অনুসরণ করতে বলা হয়েছে আদেশে। সূত্র:দৈনিক শিক্ষাডটকম

দৈনিক বরিশাল ২৪

এবারের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ

সোমবার, জুলাই ২৬, ২০২১ ১০:১৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে