এবার যাত্রীদের বাড়তি ভাড়ার ৫৩ হাজার টাকা ফেরত দিলেন ম্যাজিস্ট্রেট - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪এবার যাত্রীদের বাড়তি ভাড়ার ৫৩ হাজার টাকা ফেরত দিলেন ম্যাজিস্ট্রেট - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৮, ২০১৯ ৩:০১ পূর্বাহ্ণ
A- A A+ Print

এবার যাত্রীদের বাড়তি ভাড়ার ৫৩ হাজার টাকা ফেরত দিলেন ম্যাজিস্ট্রেট

৭৭

অনলাইন নিউজ: প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে কর্মস্থলের দিকে ছুটছেন হাজারো মানুষ। ঈদ ফেরত এসব যাত্রীদের জিম্মি করে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাটে বিভিন্ন যানবাহন অতিরিক্ত ভাড়া আদায় করে আসছে। খবর পেয়ে বাসে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত বসে বসে রাস্তায়।

শনিবার সকাল থেকে পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকাসহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এই আদালত তাদের কার্যক্রম পরিচালনা করেন।

দুপুর ২টা পর্যন্ত ৪টি ভ্রাম্যমাণ আদালত ২০ টি যানবাহনকে ৬৫ হাজার টাকা জরিমানা করেন । এছাড়া প্রায় ১০০০ হাজার যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া হিসাবে নেয়া ৫৩ হাজার টাকা ফেরত দেয়া হয়। শিবালয়ে ট্রাকে যাত্রী পরিবহণের অভিযোগে ৫ ট্রাক চালককেও জরিমানা করেন আদালত।

পাটুরিয়া ও আরিচা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ এবং সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন।

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগির এলাকা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শেখ মোঃ আলাওল ইসলাম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  এস. এম. আবু দারদা ।

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী নীলাচল, সেলফি, পদ্মা লাইন, হিমাচলসহ বিভিন্ন পরিবহণকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মামলা করা হয় বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে।

মানিকগঞ্জ জেলা প্রশাসক এস.এম ফেরদৌস জানান,অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

দৈনিক বরিশাল ২৪

এবার যাত্রীদের বাড়তি ভাড়ার ৫৩ হাজার টাকা ফেরত দিলেন ম্যাজিস্ট্রেট

রবিবার, আগস্ট ১৮, ২০১৯ ৩:০১ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন