এলইডি বাতিতে আলোকিত হচ্ছে চট্টগ্রাম - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪এলইডি বাতিতে আলোকিত হচ্ছে চট্টগ্রাম - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ০২, ২০১৯ ৩:৫৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

এলইডি বাতিতে আলোকিত হচ্ছে চট্টগ্রাম

৬৩

আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে নগরের ৪১টি ওয়ার্ডকে শতভাগ আলোকায়নের আওতায় আনা হচ্ছে।

এ লক্ষ্যে বসানো হবে ২০ হাজার ৬০০টি লাইট এমিটিং ডায়োড (এলইডি) বাতি। চসিক সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই থেকে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকল্প মেয়াদে প্রত্যেকটি ওয়ার্ডে ১০ কিলোমিটার করে মোট ৪১০ কিলোমিটার সড়কে এলইডি বাতি বসানো হবে।

প্রকল্পের আওতায় পাঁচ মিটারের বেশি প্রশস্ত সড়কে ৪০, ৬০, ১০০ ও ২৫০ ওয়াটের ২০ হাজার ৬০০টি এলইডি বাতি, ২০ হাজার ২৬৭টি জিআই পোল ও ৫০৭টি কন্ট্রোল সুইচ বক্স বসানো হবে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ২৬০ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার টাকার এ প্রকল্পের প্রশাসনিক অনুমোদন দেয় সরকারের পরিকল্পনা বিভাগ।

প্রকল্পে ঋণ হিসেবে ২১৪ কোটি ৪৬ লাখ ৮২ হাজার টাকা দেবে ভারত। এছাড়া ৪৬ কোটি ৪৩ লাখ ৫ হাজার টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। এর আগে ২০১৭ সালে বাংলাদেশের ‘টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ’ এবং ভারতের ‘এনার্জি ইফিসিয়েন্সি সার্ভিস লিমিটেড’ এর সমঝোতা চুক্তি হয়।

চুক্তির প্রেক্ষিতে চসিক প্রকল্পটি গ্রহণ করে। ২০১৮ সালের ২২ অক্টোবর প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় এটি অনুমোদন পায়।

এ প্রসঙ্গে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী শহরকে শতভাগ আলোকায়ন করার অঙ্গীকার পূরণ করতে এ প্রকল্প বাস্তবায়ন করছি। ইতোমধ্যে ৮৭ কিলোমিটার সড়কে এলইডি বাতি বসানো হয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকল্পের মাধ্যমে ৫৮ কিলোমিটার এবং নিজস্ব অর্থায়নে ২৯ কিলোমিটার সড়কে এলইডি বাতি বসানো হয়। জাইকার অর্থায়নে আরও একটি প্রকল্পের আওতায় ৮০ কিলোমিটার সড়কে এলইডি বাতি লাগানো হবে।

এরমধ্যে ৫০ কিলোমিটার সড়কের জন্য দরপত্র কার্যক্রম চলছে। তিনি বলেন, প্রশাসনিক অনুমোদন পাওয়া প্রকল্পের আওতায় ২০ হাজার ৬০০টি এলইডি বাতি বসানো হবে। এর ফলে শহরের অলি-গলি আলোকিত হবে। পাশাপাশি বিদ্যুৎ বিলও সাশ্রয় হবে।

দৈনিক বরিশাল ২৪

এলইডি বাতিতে আলোকিত হচ্ছে চট্টগ্রাম

শনিবার, নভেম্বর ২, ২০১৯ ৩:৫৭ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ