এসএসসির ফল যাবে অভিভাবকদের মোবাইলে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪এসএসসির ফল যাবে অভিভাবকদের মোবাইলে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ০৬, ২০২০ ৪:১০ পূর্বাহ্ণ
A- A A+ Print

এসএসসির ফল যাবে অভিভাবকদের মোবাইলে

৬৫

অনলাইন নিউজঃ এসএসসির ফল জানার জন্য মোবাইল ফোন থেকে এসএমএস করতে হবে না। একধাপ এগিয়ে যশোর বোর্ড। তারা এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের মোবাইলে নিজ থেকেই ফল জানিয়ে দেবে। গতকাল ৪  এপ্রিল বোর্ডের চেয়ারম্যান বোর্ডের ওয়েবসাইটে এমন একটি তথ্য প্রকাশ করেন। এর একদিন পর আজ রোববার (৫ এপ্রিল) বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে আগামী ৩০ এপ্রিলের মধ্যে ফলপ্রত্যাশীদের মোবাইল নম্বর জমা দেয়া দেয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দেয়া হয়েছে।

তবে, করোনার কারণে নির্ধারিত মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করতে পারার সম্ভাবনা খুবই কম বলে জানা গেছে।

করোনা ভাইরাসের প্রভাবে নয়, বরং ফলাফল দ্রুততম সময়ে পৌঁছে দিতে ও ভোগান্তি কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র।

তিনি জানান, প্রতিবছরই এপ্রিলের শেষ বা মে মাসের প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবছরও সে লক্ষ্য নিয়ে কাজ চলছে। তবে করোনা ভাইরাসের প্রভাবে গণপরিবহন বন্ধ থাকায় পরীক্ষার্থীদের খাতা মূল্যায়ন শেষে শিক্ষকদের কাছ থেকে তা এখনও ফেরত আনা সম্ভব হয়নি। ফলে পেছাতে পারে ফলাফল প্রকাশের সময়।

তিনি বলেন, দেশে স্বাভাবিক অবস্থা ফিরলেই ফলাফল প্রকাশ করা হবে। তবে আজ এসএসসির ফলাফল মোবাইলে দেবার যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এর সাথে করোনা প্রভাবের কোনো সম্পর্ক নেই।

তিনি আরো বলেন, আমরা ফলাফল দ্রুত ও ভোগান্তি ছাড়া শিক্ষার্থী এবং তার অভিভাবকদের কাছে পৌঁছে দিতে এমন উদ্যোগ নিয়েছি। এর ফলে পূর্বের নিয়মানুযায়ী বিদ্যালয়ে বিদ্যালয়ে ফলাফলও ঘোষণা হবে এবং পরীক্ষার্থীর অভিভাবকের মোবাইলেও ফলাফল চলে যাবে। এতে বোর্ডের কিছুটা আর্থিক খরচ বাড়লেও ফলপ্রত্যাশীদের দৌড়াদৌড়ি কমে যাবে।

প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বলেন, বিদ্যালয় প্রধানরা তাদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ফল প্রত্যাশীদের অভিভাবকের মোবাইল নম্বর বোর্ডের ওয়েবসাইটে নির্ধারিত ফরমে পূরণ করে দেবেন। আগামী ৩০ এপ্রিলের মধ্যে তারা এ কাজ সম্পন্ন করবেন এবং এ বছরই এসএসসির ফলাফল বিদ্যালয়ে বিদ্যালয়ে প্রকাশের পাশাপাশি অভিভাবকের মোবাইল নম্বরে পাঠানো হবে।

তিনি বলেন, বর্তমানে টেলিটকে এসএমএস করে ফলাফল পাওয়া যায়। কিন্তু চাপের কারণে তা বিলম্বিত হয়। ফলে বোর্ড নিজে থেকে মোবাইল নম্বরে ফলাফল দিয়ে দেবে যাতে বিষয়টি আরো সহজ হয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক বরিশাল ২৪

এসএসসির ফল যাবে অভিভাবকদের মোবাইলে

সোমবার, এপ্রিল ৬, ২০২০ ৪:১০ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্