ঐতিহাসিক ৭ মার্চের দিনে পরীক্ষা বরিশালে রুটিন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ঐতিহাসিক ৭ মার্চের দিনে পরীক্ষা বরিশালে রুটিন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১৬, ২০২০ ৯:৪০ অপরাহ্ণ
A- A A+ Print

ঐতিহাসিক ৭ মার্চের দিনে পরীক্ষা বরিশালে রুটিন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

৫৯

শামীম আহমেদ ॥ অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে বরিশালে বিক্ষোভ
মিছিল ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। রবিবার দুপুরে সরকারী বিএম কলেজের শিক্ষার্থীরা এ
কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা কলেজের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে কলেজের
সামনের সড়ক অবরোধ করেন।
এতে সড়কটির দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে কলেজ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে
বিষয়টি সমাধান করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। শিক্ষার্থীরা জানান, অনার্স
চতুর্থ বর্ষের ২০১৫-১৬ পরীক্ষা ২৭ ফেব্রয়ারি শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ঐতিহাসিক ৭
মার্চের দিনেও পরীক্ষা রাখা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় যে রুটিন প্রণয়ন করেছে তাতে আমাদের
পরীক্ষা দেওয়া সম্ভব নয়। এছাড়া মুজিববর্ষের অনুষ্ঠানের মধ্যে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে
চাইনা।
আলমাস হোসেন নামের এক ছাত্র বলেন, চতুর্থ বর্ষের অনেকের ২৬ ফেব্রয়ারি আবার তৃতীয় বর্ষের
ইমপ্র“ভ পরীক্ষা রয়েছে। রুটিন অনুযায়ী ২৭ ফেব্রয়ারি আবার চতুর্থ বর্ষের পরীক্ষা। এরকম রুটিনে
আমাদের পরীক্ষা দেওয়া অসম্ভব। এ বিষয়ে বিএম কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আল-আমিন
সরোয়ার জানান, শিক্ষার্থীদের যে অভিযোগ সেটা আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। বিষয়টি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালককে জানানো হয়েছে। আশা করছি সুষ্ঠু সমাধান হবে।

দৈনিক বরিশাল ২৪

ঐতিহাসিক ৭ মার্চের দিনে পরীক্ষা বরিশালে রুটিন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২০ ৯:৪০ অপরাহ্ণ
৫৯

শামীম আহমেদ ॥ অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে বরিশালে বিক্ষোভ
মিছিল ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। রবিবার দুপুরে সরকারী বিএম কলেজের শিক্ষার্থীরা এ
কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা কলেজের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে কলেজের
সামনের সড়ক অবরোধ করেন।
এতে সড়কটির দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে কলেজ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে
বিষয়টি সমাধান করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। শিক্ষার্থীরা জানান, অনার্স
চতুর্থ বর্ষের ২০১৫-১৬ পরীক্ষা ২৭ ফেব্রয়ারি শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ঐতিহাসিক ৭
মার্চের দিনেও পরীক্ষা রাখা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় যে রুটিন প্রণয়ন করেছে তাতে আমাদের
পরীক্ষা দেওয়া সম্ভব নয়। এছাড়া মুজিববর্ষের অনুষ্ঠানের মধ্যে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে
চাইনা।
আলমাস হোসেন নামের এক ছাত্র বলেন, চতুর্থ বর্ষের অনেকের ২৬ ফেব্রয়ারি আবার তৃতীয় বর্ষের
ইমপ্র“ভ পরীক্ষা রয়েছে। রুটিন অনুযায়ী ২৭ ফেব্রয়ারি আবার চতুর্থ বর্ষের পরীক্ষা। এরকম রুটিনে
আমাদের পরীক্ষা দেওয়া অসম্ভব। এ বিষয়ে বিএম কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আল-আমিন
সরোয়ার জানান, শিক্ষার্থীদের যে অভিযোগ সেটা আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। বিষয়টি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালককে জানানো হয়েছে। আশা করছি সুষ্ঠু সমাধান হবে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্