কক্সবাজারে দেশের প্রথম 'অনলাইনে কুরবানি হাট' নেই খাজনা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কক্সবাজারে দেশের প্রথম 'অনলাইনে কুরবানি হাট' নেই খাজনা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৪, ২০২০ ১:২৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

কক্সবাজারে দেশের প্রথম ‘অনলাইনে কুরবানি হাট’ নেই খাজনা

৫৫
ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি: মহামারী করোনার ভয়াল থাবা থেকে পরিত্রাণের লক্ষ্যে আসন্ন ঈদুল আজহা কুরবানিকে ঘিরে কক্সবাজারের জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে চালু হয়েছে অনলাইন ক্যাটল মার্কেট, কক্সবাজার নামে এক ডিজিটাল প্ল্যাটফরম।
করোনাভাইরাসের সংক্রমণ ও স্বাস্থ্যঝুকি এড়াতে হাটে না গিয়ে ঘরে বসেই ধর্মপ্রাণ মুসলমানরা যাতে কুরবানির পশু ক্রয় করতে পারেন সেটার প্রতি লক্ষ্য করে জেলা প্রশাসন চালু করেছে অনলাইন ক্যাটল মার্কেট। করোনা সংক্রমণের এ সময়ে জেলা প্রশাসনের এমন ব্যতিক্রমী যুগপযুগী উদ্যোগে সচেতন মহল ব্যাপক সাড়া জাগিয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ কামাল হোসেন এ বলেন, কুরবানির পশুর চাহিদা পূরণে দেশের অন্যান্য স্থানের ন্যায় কক্সবাজারেও বিভিন্ন স্থানে স্থায়ী-অস্থায়ী হাটে কুরবানির পশু ক্রয় বিক্রয় হয়। এ হাটগুলোতে প্রচুর পরিমাণ জনসমাগম হয়ে থাকে।
কিন্তু এ বছর জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে প্রচলিত কুরবানী উপলক্ষে জনসমাগমপূর্ণ পশুর হাট যথাসম্ভব পরিহার করার জন্য বিশেষজ্ঞগণ পরামর্শ দিয়েছেন।
এ পরামর্শ বিবেচনা করে যারা কুরবানির হাটের ভীড় পরিহার করতে চান তাদের জন্য জেলা প্রশাসন অনলাইনে পশু কেনার সুযোগ করে দিতে উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি সকলকে অনলাইন মার্কেট থেকে তাদের পছন্দমত কুরবানির পশু কেনারও আহ্বান জানান।
তবে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোন ক্রেতা বিক্রেতা প্রতারণার আশ্রয় নিলে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলে জানান জেলা প্রশাসন।
ফেইসবুকে জেলা প্রশাসনের অনলাইন ক্যাটল মার্কেটের পেইজে গিয়ে দেখা যায়, গত পহেলা জুলাই হতে চালু হওয়া এই অনলাইন হাটে শতাধিক গরু পাওয়া যাচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আগামী এক সপ্তাহের মধ্যে এই হাটে কয়েক হাজার কুরবানির পশু পাওয়া যাবে বলে আশা ব্যক্ত করেছেন।  জেলার ৮টি উপজেলার পশুগুলো আলাদাভাবে বয়স, প্রাপ্তিস্থান, মালিকের নাম ও যোগাযোগের নম্বর দেওয়া আছে। ক্রেতারা তাদের পছন্দের পশুর মালিকের সাথে সরাসরি দরদাম করে পশু কিনতে পারবেন।
এখানে কোন মধ্যস্বত্বভোগী বা দালালের সম্পৃক্ততা নেই। কয়েকজন মালিকের সাথে কথা বলে জানা যায়, তারা অনলাইন মাধ্যমে গরু ক্রয়ের সুযোগ পেয়ে খুশি। অনলাইন পশুর হাট নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে শিক্ষক মো. নাছির উদ্দিন বলেন, কুরবানির হাটে যাওয়া একটা আনন্দের ব্যাপার এটি সত্য কিন্তু এ বছর একটি বিশেষ পরিস্থিতিতে নিজেকে ও পরিবারের আপনজনের নিরাপত্তার স্বার্থে ভীড় এড়িয়ে ধর্মীয় কর্তব্য পালন করাটাই বাঞ্ছনীয়। কাজেই জেলা প্রশাসন কর্তৃক চালু করা অনলাইন হাট হতে পছন্দমতো কুরবানির পশু কিনতে পারলে তাই করা উচিৎ।
তবে এক্ষেত্রে তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত নেই এমন গরু ব্যবসায়ীরা কিছুটা আতংকে আছেন বলে জানিয়েছেন কয়েকজন উদ্যোক্তা ব্যবসায়ী।
দৈনিক বরিশাল ২৪

কক্সবাজারে দেশের প্রথম ‘অনলাইনে কুরবানি হাট’ নেই খাজনা

শনিবার, জুলাই ৪, ২০২০ ১:২৩ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন