করােনা সুরক্ষায় সড়কে ব্লিচিং মেশানো পানি ছিটালেন চসিক মেয়র - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪করােনা সুরক্ষায় সড়কে ব্লিচিং মেশানো পানি ছিটালেন চসিক মেয়র - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২৫, ২০২০ ৫:৪১ অপরাহ্ণ
A- A A+ Print

করােনা সুরক্ষায় সড়কে ব্লিচিং মেশানো পানি ছিটালেন চসিক মেয়র

৫৪

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ নগরের প্রধান প্রধান সড়কে ব্লিচিং পাউডার মেশানো ৪১ হাজার লিটার পানি ছিটিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।বুধবার (২৫ মার্চ) মেয়র আ জ ম নাছির উদ্দীন নিজ হাতে পানি ছিটিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় মেয়র বলেন, আতঙ্কিত হওয়ার কিছুই নেই। সচেতনতাই করোনাভাইরাস প্রতিরোধ করতে পারে। এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রত্যেকেই সতর্কতার অংশ হিসেবে মুখে মাস্ক ব্যবহার করা, গণপরিবহন ও ময়লা পোশাক এড়িয়ে চলা, পর্যাপ্ত পানি পান করা, ঘরে ফিরে হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধোয়া, ডিম কিংবা মাংস রান্নার সময় ভালো করে সেদ্ধ করা, নিয়মিত থাকার ঘর এবং কাজের জায়গা পরিষ্কার রাখতে হবে। নগর পরিচ্ছন্ন রাখতে চসিকের উদ্যোগে সড়কে ব্লিচিং পাউডার মেশানো পানি ছিটানো হচ্ছে। মেয়র বলেন, প্রতিদিন জীবাণুনাশক পানি ছিটানো অব্যাহত থাকবে। নগরবাসীর প্রতি আহ্বান, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নির্দেশনা মেনে চলুন। তাহলে সম্মিলিত প্রচেষ্টায় করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারবো।চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী  জানান, প্রথম দিন ১৬ হাজার লিটারের ২টি ও ৯ হাজার লিটারের একটি পানির ভাউচারে ব্লিচিং পাউডার মেশানো পানি ছিটানো হয়েছে।একটি গাড়ি চট্টগ্রাম ওয়াসার মোড় থেকে কালুরঘাট পর্যন্ত, আরেকটি গাড়ি ওয়াসা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং আরেকটি গাড়ি আন্দরকিল্লা পর্যন্ত পানি ছিটিয়েছে। মেয়র ওয়াসা মোড় থেকে বহদ্দারহাট পর্যন্ত নিজ হাতে জীবাণুনাশক পানি ছিটিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন।

দৈনিক বরিশাল ২৪

করােনা সুরক্ষায় সড়কে ব্লিচিং মেশানো পানি ছিটালেন চসিক মেয়র

বুধবার, মার্চ ২৫, ২০২০ ৫:৪১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্