করোনাকালে মানবিক পুলিশ বাহিনীর নতুন যাত্রা শুরু : ড. বেনজীর আহমেদ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪করোনাকালে মানবিক পুলিশ বাহিনীর নতুন যাত্রা শুরু : ড. বেনজীর আহমেদ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২২, ২০২০ ৫:০৭ অপরাহ্ণ
A- A A+ Print

করোনাকালে মানবিক পুলিশ বাহিনীর নতুন যাত্রা শুরু : ড. বেনজীর আহমেদ

৬০

অনলাইন নিউজ: অনেকেই মনে করছেন করোনার হাত ধরেই মানবিক পুলিশ বাহিনীর নতুন যাত্রা শুরু হলো। করোনাকালে পুলিশ তার দায়িত্বের বাইরে গিয়ে এমন সব কাজে নিজেদের সম্পৃক্ত করেছে, যা অতীতে খুব একটা দেখা যায়নি।

এটা করতে গিয়ে এ বাহিনীর সদস্যরা নিজেরা যেমন করোনা সংক্রমণের ঝুঁকিতে পড়েছেন, তেমনি পুলিশি সেবায় নতুন মাত্রায় যুক্ত হয়েছে। শুধু করোনাকালে নয়, পুলিশ মানবিক আচরণের যে নতুন ইতিহাস সূচনা করেছে তা আগামীতেও ধরে রাখতে চান বাহিনীর নীতি নির্ধারকরা।

এ নিয়ে পাঁচটি বার্তা পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ মাঠ পর্যায়ের সব সদস্যের মাঝে পৌঁছে দিতে চান। এরই মধ্যে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মাঝে এই বার্তা পৌঁছাতে ভিডিও কনফারেন্স শুরু করেছেন পুলিশ প্রধান।

সর্বশেষ গতকাল রোববার পুলিশের প্রায় সব ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বেনজীর আহমেদ। সেখানে পুলিশ বাহিনী নিয়ে তার আগামীর পরিকল্পনা ও স্বপ্নের কথা তুলে ধরেন তিনি।

এ সময় মাঠের পুলিশ কর্মকর্তারা এই স্বপ্ন বাস্তবায়নে আইজিপিকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। একাধিক দায়িত্বশীল সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।

সংশ্নিষ্ট সূত্র জানায়, আইজিপির এই নির্দেশনা পরবর্তী সময়ে লিখিত ভাবে সব ইউনিটে পাঠানো হবে। মাঠের পুলিশকে দেওয়া মহাপরিদর্শকের পাঁচ বার্তা হলো- দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী গড়ে তোলা, যে কোনো নির্মম নির্যাতন ও নিপীড়ন থেকে পুলিশ সদস্যদের দূরে থাকা, মাদকমুক্ত বাংলাদেশ গড়ায় পুলিশের জোরালো ভূমিকা রাখা, বিট পুলিশিংয়ের মধ্য দিয়ে পুলিশি সেবা জনগণের কাছে পৌঁছানো ও পুলিশের কল্যাণ নিশ্চিত করা।

পাঁচ বার্তা মাঠের পুলিশ সদস্যদের কাছে পৌঁছানোর কারণ কী- এমন প্রশ্নে আইজিপি ড. বেনজীর আহমেদ গতকাল সমকালকে বলেন, রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের সরকারের নির্বাচনী ইশতেহারে পুলিশ এ সময় কোন অবস্থায় দেখতে চায় সেটা বলা আছে।

আমরা আধুনিক ও মানবিক পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই। যাদের কাজ হবে জনগণের সেবা নিশ্চিত করা। সততার সঙ্গে যারা পেশাগত দায়িত্ব পালন করবে।

পুলিশ মহাপরিদর্শক আরও বলেন, করোনাকালে এ দেশের মানুষ মানবিক ও কল্যাণমূলক পুলিশের একটি বহিঃপ্রকাশ দেখেছে। আমরা এ ধরনের পুলিশিং আগামীতে ধরে রাখতে চাই। আচরণে পুলিশকে এমন জায়গায় দেখতে চাই যারা অনেকের কাছে অনুকরণীয় হবে।

এখন আমরা পাঁচটি বিষয় সামনে রেখে মাঠের পুলিশকে বার্তা দিচ্ছি। এটা বাস্তবায়ন হলে নতুন লক্ষ্য ঠিক করা হবে। থানাকে কীভাবে শতভাগ সেবামুখী করা যায় সেটি নিয়েও অনেক পরিকল্পনা আছে।

দৈনিক বরিশাল ২৪

করোনাকালে মানবিক পুলিশ বাহিনীর নতুন যাত্রা শুরু : ড. বেনজীর আহমেদ

সোমবার, জুন ২২, ২০২০ ৫:০৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন