করোনায় যুদ্ধে বরিশাল পুলিশের নানামুখী পদক্ষেপ, মানুষের আস্থা অর্জন
মো: জিহাদ রানাঃ চলমান করোনা ভাইরাসের প্রকোপে কাপছে বাংলাদেশ। কাপছে বিশ্ব। ভয়াবহ এ অবস্থা দেশের সাধারন মানুষকে সুরক্ষিত রাখতে বাংলাদেশ পুলিশের সেবার মান এখন জনমেুখে ভাসছে। মানুষের বিপদ মুহুর্তে জীবন বাজী রেখে পুলিশ কি করছেনা এমন প্রশ্ন সচেতনমহলের। বরিশাল মেট্রোপলিটন পুলিশের নানা ধরনের কাজে ইতিমধ্যে দেশের অন্যতম প্রশংসনীয় প্রতিষ্ঠানে রুপ নিয়েছে এখানকার দ্বায়িত্বরত পুলিশ সদস্যরা।
করোনা প্রতিরোধ যুদ্ধে গৃহীত নানামুখী পদক্ষেপ স্বার্থক করতে নগর সুরক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করার মাধ্যমে নগরবাসীর মাঝে আস্থা কুড়িয়ে ইতোমধ্যেই অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বিএমপি।
বিএমপি অভিভাবক মোঃ শাহাবুদ্দিন খানের সময়োপযোগী সিদ্ধান্ত করোনা ভাইরাস সংক্রমণ সুরক্ষায় শুরু থেকেই বিএমপি পরিবারের সর্বস্তরের কর্মকর্তা সহ সকল সদস্যদের নিয়মিত থার্মাল মিটারের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা ভিটামিন সি, ডি, জিংক ট্যাবলেট, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, জীবানু নাশক স্প্রে কক্ষপথ পেরিয়ে ব্যারাকে প্রবেশ পরবর্তী অবশ্যই করণীয়, বর্জনীয় বিষয়গুলো নিয়মিত তদারকি করা, পুলিশ লাইন্স এ অবস্থানরত সকল সদস্যদের জন্য খাবার মেসে গরুর খাঁটি দুধ, ডিম সরবরাহ সহ রোগ প্রতিরোধ ক্ষমতা বর্ধক ইম্প্রুভ ডায়েট কার্যকর করা হয়েছে।
যার ফলশ্রুতিতে মনোবল উন্নত রেখে নিজেকে পূর্ণাঙ্গভাবে স্বাস্থ্য সুরক্ষা বলয়ে রেখে করোনা মোকাবেলায় আরও অনুপ্রাণিত হয়ে অর্পিত দায়িত্বে নিষ্ঠার সাথে কাজ করছে বিএমপি পরিবার।












