করোনা ভাইরাস প্রতিরোধে বেনাপোল কাস্টমসে মাস্ক বিতারন
ফারুক হাসান,বেনাপোল: বিশ্বব্যাপী করোনা মহামারীর প্রেক্ষিতে সরকারের সিন্ধান্ত মোতাবেক বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফদের মাঝে অাজ বৃহস্পতিবার সকালে বেনাপোল কাস্টমস হাউজে মার্কস বিতারন কর্মসুচীর উদ্ভোধন করেন বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মোঃ অাজিজুর রহমান। এসময় কয়েকশ সিএন্ডএফ এজেন্ট কর্মচারীর মাঝে মার্কস বিতারন করেন।
এসময় অারো উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার ড.নেয়ামুল ইসলাম, যুগ্ন কমিশনার শহিদুল ইসলাম, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, ডেপুটি কমিশনার শামিমুর রহমান,পারভেজ ইসলাম, এসোসিয়েশনেরসহ সভাপতি কামাল উদ্দিন শিমুল, যুগ্ন সম্পাদক মহসিন মিলন,স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান প্রমুখ।
এর অাগে গত ১৯শে জুলাই কাস্টমস হাউসের উদ্যোগ কাস্টমস ও বন্দরে করোনা ভাইরাস নিস্ক্রিয়করণ ট্যানেল স্থাপন করেন বেনাপোল কাস্টমস কমিশনার মোঃ অাজিজুর রহমান।












