করোনা রোগীর ফোন পেয়ে খাবার ও ওষুধ পৌঁছে দিলেন এসপি
অনলাইন নিউজ: করোনা রোগীর ফোন পেয়ে বাড়িতে খাবার ও ওষুধ পৌঁছে দিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। মঙ্গলবার (২১ জুলাই) চুয়াডাঙ্গা বড় বাজারপাড়ার অশোক কুমারের বাড়ি এ খাবার ও ওষুধ পৌঁছে দেয়া হয়।
পুলিশ সুপার জানান, সম্প্রতি চুয়াডাঙ্গা বড় বাজারপাড়ার অশোক কুমার, তার স্ত্রী তুলশী রানী এবং মেয়ে শিউলী সাহা করোনা আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন। এ অবস্থায় বাড়িতে লকডাউন অবস্থায় থেকে যান অশোক কুমারের ছেলে অনুপ কুমার ও তার স্ত্রী লিপি সাহা।
তিনি আরও জানান, তারা ওষুধ ও খাদ্য সংকটে পড়েন। বাধ্য হয়ে শিউলী সাহা পুলিশ সুপারকে ফোনে তাদের অসুবিধার কথা জানালে তিনি প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ কিনে তাদের বাড়িতে পাঠিয়ে দেন।সূত্র:বিডি-প্রতিদিন












