কলেজের ক্যান্টিন চালুর দাবীতে বরগুনায় ছাত্রলীগ ও ছাত্রদলের সংবাদ সম্মেলন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কলেজের ক্যান্টিন চালুর দাবীতে বরগুনায় ছাত্রলীগ ও ছাত্রদলের সংবাদ সম্মেলন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৩, ২০২২ ১১:৪০ অপরাহ্ণ
A- A A+ Print

কলেজের ক্যান্টিন চালুর দাবীতে বরগুনায় ছাত্রলীগ ও ছাত্রদলের সংবাদ সম্মেলন

১৩০

নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি কলেজের ক্যান্টিন চালু করার দাবি নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতারা এক টেবিলে বসেছেন। আর এতেই প্রশংসায় ভাসছেন উভয় সংগঠনের নেতৃবৃন্দ। প্রশংসনীয় ঘটনাটি বরগুনা সরকারী কলেজের। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃহৎ দুই রাজনৈতিক দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাঁদের দাবী তুলে ধরে।

সংবাদ সন্মেলনে সূচনা বক্তব্য রাখেন,কলেজ ছাত্রলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম (রিমন)।লিখিত বক্তব্য উপস্হাপন করেন,সরকারী কলেজ ছাত্রলীগ নেত্রী জান্নাত বিনতে ইউসুফ ও ছাত্রদল কলেজ নেত্রী তাসলিমা।

সংবাদ সন্মেলনে নেতৃবৃন্দ বলেন,বরগুনা সরকারী কলেজ দক্ষিণ জনপথের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান।এখানে ৮ – ১০ হাজার শিক্ষার্থী অধ্যায়নরত। করোনার কারনে কলেজের ক্যান্টিনটি কর্তৃপক্ষ বন্ধ করে দেন। এখন স্বাভাবিক অবস্হা হলেও কর্তৃপক্ষ ক্যান্টিন চালু করতে অনীহা প্রকাশ করছেন।দূর থেকে আসা শিক্ষার্থীদের এতে বেশী সমস্যায় পড়তে হচ্ছে। ক্ষুধা নিয়ে পাঠদানে কি ভাবে মনোযোগী হওয়া যায়?ছাত্রনেতৃবৃন্দ কলেজ কর্তৃপক্ষের ব্যাবস্হাপনা অবিলম্বে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বার্থে কলেজ ক্যান্টিন চালু করার দাবী জানান।

সংবাদ সন্মেলনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বিভাগীয় আঞ্চলিক ব্যাবস্হাপক দীপু হাফিজুর রহমান সহ ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কর্মকর্তা বৃন্দ উপস্হিত ছিলেন।

দৈনিক বরিশাল ২৪

কলেজের ক্যান্টিন চালুর দাবীতে বরগুনায় ছাত্রলীগ ও ছাত্রদলের সংবাদ সম্মেলন

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৩, ২০২২ ১১:৪০ অপরাহ্ণ
১৩০

নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি কলেজের ক্যান্টিন চালু করার দাবি নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতারা এক টেবিলে বসেছেন। আর এতেই প্রশংসায় ভাসছেন উভয় সংগঠনের নেতৃবৃন্দ। প্রশংসনীয় ঘটনাটি বরগুনা সরকারী কলেজের। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃহৎ দুই রাজনৈতিক দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাঁদের দাবী তুলে ধরে।

সংবাদ সন্মেলনে সূচনা বক্তব্য রাখেন,কলেজ ছাত্রলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম (রিমন)।লিখিত বক্তব্য উপস্হাপন করেন,সরকারী কলেজ ছাত্রলীগ নেত্রী জান্নাত বিনতে ইউসুফ ও ছাত্রদল কলেজ নেত্রী তাসলিমা।

সংবাদ সন্মেলনে নেতৃবৃন্দ বলেন,বরগুনা সরকারী কলেজ দক্ষিণ জনপথের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান।এখানে ৮ – ১০ হাজার শিক্ষার্থী অধ্যায়নরত। করোনার কারনে কলেজের ক্যান্টিনটি কর্তৃপক্ষ বন্ধ করে দেন। এখন স্বাভাবিক অবস্হা হলেও কর্তৃপক্ষ ক্যান্টিন চালু করতে অনীহা প্রকাশ করছেন।দূর থেকে আসা শিক্ষার্থীদের এতে বেশী সমস্যায় পড়তে হচ্ছে। ক্ষুধা নিয়ে পাঠদানে কি ভাবে মনোযোগী হওয়া যায়?ছাত্রনেতৃবৃন্দ কলেজ কর্তৃপক্ষের ব্যাবস্হাপনা অবিলম্বে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বার্থে কলেজ ক্যান্টিন চালু করার দাবী জানান।

সংবাদ সন্মেলনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বিভাগীয় আঞ্চলিক ব্যাবস্হাপক দীপু হাফিজুর রহমান সহ ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কর্মকর্তা বৃন্দ উপস্হিত ছিলেন।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড