কালভার্ট ভেঙে পড়ায় সংস্কারের দাবী এলাকাবাসীর - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কালভার্ট ভেঙে পড়ায় সংস্কারের দাবী এলাকাবাসীর - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৩, ২০২০ ৮:২৪ অপরাহ্ণ
A- A A+ Print

কালভার্ট ভেঙে পড়ায় সংস্কারের দাবী এলাকাবাসীর

৭৪
সিলেট প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সম্প্রতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বড়লেখা সদর ইউনিয়নের একটি সড়ক ও কালভার্ট ভেঙে পড়ায় সংস্কারের দাবিতে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। বড়লেখা উপজেলা প্রকৌশলীর কাছে এই স্মারকলিপি দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়েছে, তাঁরা বড়লেখা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। গত ২৯ ও ৩০ আগস্ট ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নিকড়ি ছড়ার পানিতে এলাকা প্লাবিত হয়ে পড়ে। এসময় পাহাড়ি ঢলে এলাকার হিনাইনগর বালিছড়া জামে মসজিদের কাছে ৪০ ফুট সড়ক এবং মুছেগুল গ্রামের নজরুল ইসলাম মানিকের বাড়ির পশ্চিম পাশে রাস্তায় ভাঙনসহ (মুছেগুল-পানিধার) একটি কালভার্ট ভেসে গেছে।
এতে এই সড়ক ও কালভার্ট দিয়ে চলাচলকারী গ্রামবাসী প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এই রাস্তা দিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রী এবং গ্রামের জনসাধারণ উপজেলা সদরে যাতায়াত করেন। এলাকাবাসীর চলাচলের আর কোনো বিকল্প রাস্তা নেই। স্মারকলিপিতে রাস্তা ও কালভার্ট দ্রুত সংস্কারের দাবি জানানো হয়েছে।
বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও এলাকার বাসিন্দা জুনেদ আহমদ বলেন, ‘এই রাস্তা দিয়ে হিনাইনগর ও মুছেগুল এলাকার মানুষ আসা যাওয়া করেন। দুটি স্থানে রাস্তা ও কালভার্ট ভেঙে যাওয়ায় এলাকাবাসীর চলাচল করা কঠিন হয়ে পড়েছে।’
বড়লেখা উপজেলা প্রকৌশলী মো. শামসুল হক ভূঁইয়া বুধবার বলেন, তিনি একটা কাজ দেখতে সাইটে গেছেন। স্মারকলিপি দেওয়ার কথা জেনেছেন। অফিসে ফিরে দরখাস্ত দেখার পর সরেজমিন দেখে উর্ধ্বতন কর্র্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবেন।
দৈনিক বরিশাল ২৪

কালভার্ট ভেঙে পড়ায় সংস্কারের দাবী এলাকাবাসীর

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২০ ৮:২৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন