ক্যান্সারের চিকিৎসায় কার্যকরী ওষুধ বানাল অ্যাস্ট্রা জেনিকা! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ক্যান্সারের চিকিৎসায় কার্যকরী ওষুধ বানাল অ্যাস্ট্রা জেনিকা! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৯, ২০২০ ৪:২৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

ক্যান্সারের চিকিৎসায় কার্যকরী ওষুধ বানাল অ্যাস্ট্রা জেনিকা!

৭৭

ইদানীং অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করোনা প্রতিষেধকের (ChAdOx1 nCoV-19) উৎপাদনের জন্য বিশ্বজুড়ে চর্চায় রয়েছে ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ‘অ্যাস্ট্রা জেনিকা’র (AstraZeneca) নাম। ইতিমধ্যেই এই প্রতিষেধকের উৎপাদনের কাজ শুরু করে দিয়েছে এই সংস্থা। প্রতিষেধকটির শেষ পর্যায়ের ট্রায়াল চলছে। সব মিলিয়ে চলতি বছরের শেষেই অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করোনা প্রতিষেধকটি বাজারে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে এই ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল সংস্থার তৈরি ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে কার্যকরী ওষুধ ছাড়পত্র ইউরোপীয় ইউনিয়নের।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই ‘অ্যাস্ট্রা জেনিকা’র (AstraZeneca) তৈরি ক্যান্সার চিকিৎসার ওষুধ Lynparza-র ক্লিনিক্যাল ট্রায়াল চলছিল। ক্লিনিক্যাল ট্রায়াল এই ওষুধটি অগ্ন্যাশয়ের ক্যান্সারের (pancreatic cancer) চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে আশাতীত ফল মেলার পর অগ্ন্যাশয়ের ক্যান্সারের চিকিৎসায় প্রয়োগের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের অনুমোদন পেল ‘অ্যাস্ট্রা জেনিকা’র (AstraZeneca) তৈরি ওষুধ Lynparza।

পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে প্রতি বছর প্রায় সাড়ে ৪ লক্ষ মানুষের মৃত্যু হয় এই অগ্ন্যাশয়ের ক্যান্সারে (pancreatic cancer)। প্রতি বছর লক্ষাধিক মানুষ নতুন করে আক্রান্ত হন এই ক্যান্সারে। মৃত্যুর হারের বিচারে বিভিন্ন ধরনের প্রাণঘাতী ক্যান্সারের মধ্যে সাত নম্বরে রয়েছে অগ্ন্যাশয়ের ক্যান্সার। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে ক্যান্সারের চিকিৎসায় যথেষ্ট অগ্রগতি হওয়া সত্ত্বেও অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির ৫ বছরের বেশি বেঁচে থাকার নজির মাত্র ৯ শতাংশ ক্ষেত্রেই লক্ষ্য করা গেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ‘অ্যাস্ট্রা জেনিকা’র (AstraZeneca) তৈরি ওষুধ Lynparza ভরসা যোগাচ্ছে চিকিৎসক থেকে রোগীদের। সূত্র : জি নিউজ।

বিডি-প্রতিদিন

দৈনিক বরিশাল ২৪

ক্যান্সারের চিকিৎসায় কার্যকরী ওষুধ বানাল অ্যাস্ট্রা জেনিকা!

রবিবার, জুলাই ১৯, ২০২০ ৪:২৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ