গ্রীষ্মে কমবে করোনাভাইরাসের সংক্রমণ! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪গ্রীষ্মে কমবে করোনাভাইরাসের সংক্রমণ! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২৩, ২০২০ ১০:৩০ অপরাহ্ণ
A- A A+ Print

গ্রীষ্মে কমবে করোনাভাইরাসের সংক্রমণ!

৬৭

অনলাইন নিউজঃ করোনাভাইরাস উচ্চ তাপমাত্রায় ‘অত্যন্ত সংবেদনশীল’, এজন্য গ্রীষ্মকালে এর সংক্রমণ তুলনামূলকভাবে কমে যাবে বলে— চীনের গবেষকদের এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে।

সোমবার (২৩ মার্চ) চীনের স্থানীয় সংবাদমাধ্যম সাউথচায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাস (কোভিড-১৯) গরমে কিংবা উচ্চতাপমাত্রায় ‘অত্যন্ত সংবেদনশীল’ যা এর বিস্তারকে বাধা দেয়। তবে গ্রীষ্মে মরে যাবে না এ ভাইরাস। কেবল সংক্রমণ কমে যাবে০। এটি সাধারণ ফ্লুর মতো নয় যে গরমে ভাইরাসটি জীবিত থাকবে না।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঋতু পরিবর্তন হলে করোনাভাইরাস মরে যাবে এটি ভুল ধারণা। তবে এর সংক্রমণ কমে যেতে পারে। এর জীবাণুটি কেবল ঠান্ডা বা ইনফ্লুয়েঞ্জার মতো সংক্রমিত করে তবে গরমে মরে যায় না।

চীনের গুয়াংডং প্রদেশের সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের একটি দল এই সমীক্ষাটি করে। নতুন এ করোনভাইরাসটি ঋতু ও তাপমাত্রার পরিবর্তনের ফলে প্রভাবিত হতে পারে কিনা এটাই ছিল সমীক্ষায় দেখার বিষয়।

গবেষনায় উঠে আসে — কোভিড -১৯ তাপমাত্রায় সংক্রমণ উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করে। ভাইরাসটি উচ্চ তাপমাত্রার প্রতি অত্যন্ত সংবেদনশীল। এতে উষ্ণ দেশগুলোতে এ ভাইরাস ছড়িয়ে পড়তে বাধা দিতে পারে। অন্যদিকে ঠাণ্ডা তাপমাত্রায় এ ভাইরাসটি ঠিক বিপরীত প্রতিক্রিয়া দেখাবে। অর্থাৎ ঠান্ডা বা শীত ঋতুতে এ ভাইরাসের সংক্রমণ বেড়ে যায়। এজন্য শীতপ্রধান দেশগুলোতে উচ্চমাত্রায় সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে।

একইসঙ্গে অনেক দেশের গবেষণা বলছে, আবহাওয়া উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা দুর্বল হতে পারে এ ভাইরাস।

হার্ভার্ড ইউনিভার্সিটির একদল গবেষক জানিয়েছেন, অতি দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাস তাপামাত্রায় ভেদে প্রভাব রাখে। ঠান্ডা তাপমাত্রায় এর সংক্রমণ বেড়ে গেলেও গরমে এ ভাইরাস সংক্রমণ অনেকাংশে কমে যায়। ঠান্ডা আবহাওয়ায় ভাইরাসটি বেঁচে থাকার জন্য বেশি উপযোগী, যেখানে গরম আবহাওয়া এ ভাইরাসের সংক্রমণ কমিয়ে দেয়।

দৈনিক বরিশাল ২৪

গ্রীষ্মে কমবে করোনাভাইরাসের সংক্রমণ!

সোমবার, মার্চ ২৩, ২০২০ ১০:৩০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্