চট্টগ্রামে আগুনে ঝলসে যাওয়া ব্যক্তিকে সহায়তা করলেন কনস্টেবল শামসুল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রামে আগুনে ঝলসে যাওয়া ব্যক্তিকে সহায়তা করলেন কনস্টেবল শামসুল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৫, ২০১৯ ১১:৫৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রামে আগুনে ঝলসে যাওয়া ব্যক্তিকে সহায়তা করলেন কনস্টেবল শামসুল

৫৭

নিজস্ব প্রতিনিধি,চট্টগ্রাম:চট্টগ্রামে আগুনে ঝলসে যাওয়া এক ব্যক্তির সহায়তায় এগিয়ে এলেন পুলিশ কনস্টেবল মো. শামসুল আলম। এ সময় উৎসুক জনতা দাঁড়িয়ে থাকলেও কেউ তার দিকে সহায়তার হাত বাড়াননি।

বুধবার নগরের বিনোদন কেন্দ্র ফয়’স লেকের একটি ক্যাফেতে এ ঘটনা ঘটে। দগ্ধ মো. মানিক মিয়া গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার পশ্চিম সাবরহাটি গ্রামের আবদুল খালেকের ছেলে। ক্যাফেটিতে বাবুর্চি হিসেবে কাজ করে মানিক।

কনস্টেবল শামসুল আকবর শাহ থানাধীন ফয়’স লেক তদন্ত কেন্দ্রে দায়িত্বরত। মানিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করান তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্যাফের ভেতরে কাজ করার সময় হঠাৎ আগুনে ঝলসে যান মানিক মিয়া। এ সময় যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি।

উৎসুক জনতা তাকে দেখতে ভিড় করলেও হাসপাতালে নিয়ে যেতে এগিয়ে আসেননি কেউ। ভিড়ের এমন জটলা চোখে পড়ে কনস্টেবল মো. শামসুল আলমের। কাতরাতে দেখে দ্রুত রিকশা থেকে নেমে একটি সিএনজিতে আহত মানিককে নিয়ে হাসপাতালে ছুটে যান তিনি; ভর্তি করান হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ইউনিটে।

চিকিৎসকরা জানিয়েছেন, আগুনে মো. মানিক মিয়ার শরীরের ৭০ ভাগ দগ্ধ হয়েছে।

মানিক মিয়ার বরাত দিয়ে পুলিশ কনস্টেবল মো. শামসুল আলম বলেন, ক্যাফের রান্নাঘরে ঢুকে ম্যাচের কাঠি জ্বালাতেই আগুন ধরে যায়। এতে সেখানে থাকা মানিকের শরীরে এক পর্যায়ে আগুন লেগে যায়।

তিনি বলেন, রিকশায় বাজারে যাওয়ার সময় অনেক মানুষের জটলা দেখে আমি নেমে পড়ি। পরে দেখি একজন লোক আগুনে ঝলসে গিয়ে ছটফট করছেন। গাড়িতে করে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করি তাকে। প্রাথমিক ওষুধপত্রসহ যাবতীয় জিনিসপত্র কিনে দিয়েছি। পরে তার পরিবার ও ক্যাফের মালিকের কাছে খবর দিই।

কনস্টেবল শামসুল বলেন, চিকিৎসকদের পরামর্শ মতে উন্নত চিকিৎসার জন্য মানিক মিয়াকে ঢাকায় পাঠানো হবে। ক্যাফেতে থাকা সিলিন্ডার গ্যাস ছিদ্র হয়ে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রামে আগুনে ঝলসে যাওয়া ব্যক্তিকে সহায়তা করলেন কনস্টেবল শামসুল

বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০১৯ ১১:৫৩ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি   ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী