চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৪, ২০২০ ১২:০১ পূর্বাহ্ণ
A- A A+ Print

চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

৮৫
ভোলা সংবাদাতাঃ ভোলা জেলার চরফ্যাসনের বেতুয়া লঞ্চঘাটে ঘাট টিকেটের নামে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে।
যাত্রী টিকেটের পাশাপাশি মালামাল উঠা-নামায় ২/৩গুণ বেশী টাকা আদায়ের অভিযোগ নিত্যনৈমিত্তিক।
 ঘাট টোলের নামে অধিক মূল্য
আদায়ের এই ঘটনা নিয়ে প্রতিদিন যাত্রীরা ঘাটের স্টাফ ও কুলি মজুরদের হাতে নাজেহাল হচ্ছেন।
ইজারাদারের রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে সাধারন যাত্রীদের জিম্মি করে এমন অপকর্ম দিনের পর দিন চলেই আসছে বলে যাত্রীরা অভিযোগ করেন।
জানাগেছে, চরফ্যাসনের লেতরা, ঘোষেরহাট এবং বেতুয়াঘাট থেকে প্রতিদিন ঢাকা-চরফ্যাসন ১১/১২টি যাত্রীবাহি লঞ্চ চলাচল করছে।
এর মধ্যে কেবল বেতুয়াঘাট থেকে প্রতিদিন ৬টি লঞ্চ ঢাকা-চরফ্যাস-ঢাকা আসা-যাওয়া করছে। এই ঘাট দিয়ে প্রতিদিন কয়েক হাজার যাত্রী ও মালামাল পরিবহন হচ্ছে।
বেতুয়া ঘাট ইজারাদার অভ্যন্তরীন নৌ বন্দর কর্তৃপক্ষের নিয়ম নীতি উপেক্ষা করে যাত্রীপ্রতি ১০টাকা করে ঘাট টিকেটের নামে টোল এবং যাত্রীদের মালামাল উঠাতেও ২০ টাকার স্থলে ২শ টাকা ভাড়া আদায় করা হচ্ছে। ইজারাদার নুরে আলম মাষ্টারের নির্দেশে বাড়তি এই টিকেটের হার নির্ধারন করা হয়েছে বলে ঘাট সংশ্লিষ্টরা বলছেন।
আবদুল্লাহপুর গ্রামের কামাল হোসেন অভিযোগ করেন, দেশের সব লঞ্চঘাটে যাত্রী উঠতে ৫টাকা ঘাট টিকেট দিতে হয়। ব্যতিক্রম কেবল চরফ্যাসনের বেতুয়াঘাটে।
এখানে যাত্রীপ্রতি ১০টাকা করে ঘাট টিকেট দিতে হচ্ছে। প্রতিবাদ করতে গেলে ইজারাদারের লোকজনের হাতে নাজেহাল হতে হচ্ছে লঞ্চ যাত্রীদের।
টিকেটের হার নিয়ে বাড়াবাড়ি করতে গেলে প্রতিদিনই ২/৪ জন যাত্রী ঘাটস্টাফদের হাতে লাঞ্চিত হচ্ছেন। এছাড়া যাত্রীদের মালামাল উঠাতেও ২০ টাকার স্থলে ২শ টাকা ভাড়া দিতে হচ্ছে। যা দেশের কোথাও নেই বলে অভিযোগ করেন শশীভূষণের যাত্রী আফজাল উদ্দিন।
লঞ্চষ্টাফরা অভিযোগ করেন, পলন্টনের লঞ্চ ভিড়াতে গেলে ইজারাদারকে পুর্বে ৫শ টাকা দেয়া হতো। বর্তমান সময়ে ইজারাদার নুরে আলম মাষ্টারের লোকেরা জোর পুর্বক লঞ্চ প্রতি আরো এক হাজার টাকা আদায় করেন।
প্রতিবাদ করতে গেলে লঞ্চ পল্টনে ভীড়তে দিবেনা বলে হুমকি দেয়।
অভিযোগ প্রসঙ্গে বেতুয়া লঞ্চঘাটের ইজারাদার মো. নুরে আলম জানান, করোনা কালে যাত্রীকম থাকায় যাত্রীপ্রতি ঘাট টিকেট ১০ টাকা করে আদায় করা হয়েছে। সারাদেশের সব ঘাটের সাথে তালমিলিয়ে এটা করা হয়েছে।
যাত্রীদের অভিযোগ ও ইজারাদারের বক্তব্য প্রসঙ্গে অভ্যন্তরীন নৌ – বন্দর ভোলার সহকারি পরিচালক কামরুজ্জামান জানান, ৫ টাকা করে ঘাট টিকেট নির্ধারন করা আছে।
বেশী নেয়ার সুযোগ নেই। অতিরিক্ত ভাড়া নেয়ার সুষ্পষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে
সেসব ইজারাদারের ইজারা বাতিল করা হবে।
Attachments area
দৈনিক বরিশাল ২৪

চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

সোমবার, আগস্ট ২৪, ২০২০ ১২:০১ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন