চরফ্যাশনে বাল্যবিবাহের দায়ে ৩ জনকে ৬ মাসের কারাদণ্ড! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চরফ্যাশনে বাল্যবিবাহের দায়ে ৩ জনকে ৬ মাসের কারাদণ্ড! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জানুয়ারি ৩১, ২০২১ ১১:৫৫ অপরাহ্ণ
A- A A+ Print

চরফ্যাশনে বাল্যবিবাহের দায়ে ৩ জনকে ৬ মাসের কারাদণ্ড!

১৫৬

ভোলা সংবাদাতাঃ

চরফ্যাশনের উসমানগন্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড উত্তর ফ্যাশন গ্রাম থেকে দশম শ্রেণি পড়ুয়া মেয়েকে বাল্যবিবাহ করার অপরাধে ছেলে মোঃ সোহেল (২৯), তার বাবা আবু তাহের (৫০) ও মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে মেয়ের বাবা নুরুজ্জামান (৫৬) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

৩১ শে জানুয়ারি রবিবার বিকাল ৩ ঘটিকার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চরফ্যাশন উপজেলা সহকারী ভূমি কমিশনার(এসিল্যান্ড) রিপন বিশ্বাস।

ভ্রাম্যমাণ আদালত ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (৩১ শে জানুয়ারি) বিকাল ৩ টার দিকে ওসমানগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে উত্তর ফ্যাশন গ্রামে ছেলের বাড়িতে বৌভাতের আয়োজনের সময় এসিল্যান্ড রিপন বিশ্বাস এর নেতৃত্বে ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন। তাঁদের উপস্থিতি টের পেয়ে আত্মীয়-স্বজন, কনে পক্ষ, বাড়ির লোকজন পালিয়ে গেলেও বর, মেয়ের বাবা,ও ছেলের বাবাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। কনের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার অন্নদাপ্রসাদ গ্রামে। তবে পুলিশি অভিযানের দু’দিন আগেই গোপনে

ওই বাল্যবিয়ে সম্পন্ন হয় বলে জানা যায়। তারা ভ্রাম্যমাণ আদালতে প্রথমে মেয়ের প্রাপ্তবয়স্ক হয়েছে দাবি করলেও পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে সক্ষম হয়নি এবং নিজের দোষ স্বীকার করে । এ সময় আদালত তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাল্যবিবাহের অপরাধে দণ্ডাদেশপ্রাপ্ত কনের বাবা, বরের বাবা, ও বরকে আগামীকাল সোমবার ভোলা জেলা কারাগারে পাঠানো হবে।

এসিল্যান্ড রিপন বিশ্বাস বলেন, বাল্যবিবাহ নিরোধ আইনে বরের বাবা,কনের বাবা ও বরকে ছয় (৬) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাল্যবিয়ের বিরুদ্ধে সর্বদা সোচ্চার। তাই সুস্থ স্বাভাবিক জীবনযাপনের লক্ষ্যে সকলকে বাল্য বিবাহ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন তিনি।

দৈনিক বরিশাল ২৪

চরফ্যাশনে বাল্যবিবাহের দায়ে ৩ জনকে ৬ মাসের কারাদণ্ড!

রবিবার, জানুয়ারি ৩১, ২০২১ ১১:৫৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন