চরফ্যাশন পৌর নির্বাচনঃ মেয়র -৫ কাউন্সিলর পুরুষ -৩৯ মহিলা-৯জনের মনোনয়ন দাখিল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চরফ্যাশন পৌর নির্বাচনঃ মেয়র -৫ কাউন্সিলর পুরুষ -৩৯ মহিলা-৯জনের মনোনয়ন দাখিল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ০২, ২০২১ ১১:০৩ অপরাহ্ণ
A- A A+ Print

চরফ্যাশন পৌর নির্বাচনঃ মেয়র -৫ কাউন্সিলর পুরুষ -৩৯ মহিলা-৯জনের মনোনয়ন দাখিল

১১৮

ভোলা সংবাদাতাঃ ভোলা চরফ্যাসন পৌর নির্বাচনে মেয়র -৫,পুরুষ কাউন্সিলর-৩৯,মহিলা কাউন্সিলর-৯ জনের মনোনয়ন দাখিল করার খবর পাওয়া গিয়াছে।

সুত্র জানায় আ’লীগের মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম মোর্শেদ, বিএনপি মনোনীত হুমায়ুন কবির শিকদার, সতন্ত্র অধ্যক্ষ মীর শরীফ হুসাইন, জাপা এটিএম মাসুদ, ইসলামী শাষনতন্ত্র আবু ইউসুপ সহ মোট মেয়র পদে ০৫ জন ও পুরুষ মহিলা কাউন্সিলর পদে ৪৮ জনের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

গতকাল উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

এদিকে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল মোতাবেক ৫ম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে চরফ্যাসন পৌরসভার নির্বাচন। এ নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ছিলো ২ ফেব্রুয়ারী।

বিএনপির পক্ষ থেকে সাবেক মেয়র আমিরুল ইসলাম মিন্টিজ (নাজিম উদ্দিন আলম গ্রুপ) দলীয় মনোনয়ন পেয়েছেন বলে গুন্জন শুনলেও গতকাল বিএনপির পক্ষ থেকে হুমায়ুন কবির শিকদার ( নয়ন গ্রুপ) দলীয় মনোনয়ন পত্রের মাধ্যমে সকল গুনজনের অবসান ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, এবারের নির্বাচন হবে ইভিএম পদ্ধতিতে। পৌরসভার মোট ভোটার ২৭ হাজার ৫ শ ৩১ জন। ১ নং ওয়ার্ডে মোট ভোটার ৩ হাজার ৬ শ ৮২, ২ নং ওয়ার্ডে ভোটার ২ হাজার ২ শ ১৫, ৩ নং ওয়ার্ডে মোট ভোটার ৩ হাজার ৪ শ ৩১ জন, ৪ নং ওয়ার্ডে মোট ভোটার ৩ হাজার ৪ শ ৩ জন, ৫ নং ওয়ার্ডের মোট ভোটার ৩ হাজার ৯৬ জন, ৬ নং ওয়ার্ডের ২ হাজার ৬ শ ৬৬ জন, ৭ নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩ হাজার ৫ শ ৩১ জন, ৮ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা হচ্ছে ২ হাজার ৮ শ ৩৩ জন এবং ৯ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৭ শ ১৪ জন।

চরফ্যাসন পৌরসভায় এই ৯ টি ওয়ার্ডে মোট মহিলা ভোটার ১৩ হাজার ২ শত ৫২ এবং পুরুষ ভোটার সংখ্যা ১৪ হাজার ৩ শত ১৯ জন।

বিএনপি ও আওয়ামী লীগ, স্বতন্ত্র এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মেয়র প্রার্থীরা আজ মঙ্গলবার সকালে দলীয় নেতাকর্মীদের এবং কাউন্সিলর প্রার্থীরা স্ব স্ব ওয়ার্ড থেকে ভোটারদের নিয়ে নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল সম্পন্ন হয়েছে।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোরশেদ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সাবেক এমপি মরহুম অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলাম এর কবর জিয়ারতের মধ্য দিয়ে তার মনোনয়ন পত্র দাখিল করেন।

দৈনিক বরিশাল ২৪

চরফ্যাশন পৌর নির্বাচনঃ মেয়র -৫ কাউন্সিলর পুরুষ -৩৯ মহিলা-৯জনের মনোনয়ন দাখিল

মঙ্গলবার, ফেব্রুয়ারি ২, ২০২১ ১১:০৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ