চাঁদপাশায় ‘সজাগ`র সম্পাদকের মায়ের ইন্তেকাল, অধ্যক্ষ তাহমিনার শোক
মো: ইকবাল মাহমুদ:: বাবুগঞ্জের সেচ্ছাসেবী সংগঠন সজাগ-এর সাধারণ সম্পাদক মো: আল আমিন হোসেনের মাতা ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অসুস্থ্য অবস্থ্ায় তাকে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। চিকিতসাধীন অবস্থায় গতকাল রাত সারে নটার দিকে মৃত্যুবরণ করেন বলে জানাগেছে।
আল-আমিন এর মায়ের অকাল মৃত্যুতে গভীর শোক ও দূ:খ প্রকাশ করেছেন চাঁদপাশা হাইস্কুল ও কলেজ-এর অধ্যক্ষ তাহমিনা আকতার। এছাড়াও শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সেচ্ছাসেবী সংগঠন সজাগ-এর পরিবারবৃন্দ।
উল্লেখ্য, আল আমিন এর নিজ বাড়ি চাঁদপাশার বকশি চর গ্রামে। তিনি এ্যপটেক প্রি-ক্যাডেট (ডাক্তার বাড়ি) স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।












