চাঁপাইনবাবগঞ্জে অবলা প্রাণীগুলোকে খাবার পৌঁছে দিলো ওরা ক'জন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চাঁপাইনবাবগঞ্জে অবলা প্রাণীগুলোকে খাবার পৌঁছে দিলো ওরা ক'জন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ০২, ২০২০ ৫:৩৯ অপরাহ্ণ
A- A A+ Print

চাঁপাইনবাবগঞ্জে অবলা প্রাণীগুলোকে খাবার পৌঁছে দিলো ওরা ক’জন

৬৫
কপোত নবী, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : “জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর” বহু আগে থেকেই এ উক্তিটি সবাই জানেন কিন্তু সে সব জীবে মানে প্রাণীকে আমরা কজনই বা দয়া করি। করোনা ভাইরাসের পরিস্থিতিতে যেখানে মানুষ কর্মহীন হয়ে পড়েছে সেখানে আমরা অবলা প্রাণীদের খোঁজ রাখছি কতটুকু?
সে দিক বিবেচনা করে চাঁপাইনবাবগঞ্জের কিছু উদ্দ্যোমী আত্মবিশ্বাসী যুবক রাস্তার অবলা বেওয়ারিশ কুকুরগুলোর জন্য খাবারের ব্যবস্থা করে। যা বিভিন্ন  মহল্লায় ভ্যানে ঘুরেঘুরে কুকুরগুলোকে খাবার পৌঁছে দেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগ, জেলা শাখার সাবেক সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক  অভিষেক সাহা নিলম জানান, শুক্রবার সে সহ তার দুই বাল্যবন্ধু  সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রেজা ওয়াহিদ, আক্রো মেডিক্যাল এর কর্ণধার আরিফুল ইসলাম রনি ও নাম প্রকাশে অনিচ্ছুক  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঐকান্তিক প্রচেষ্টায় ৬০ কেজি খাদ্য তৈরি করে কুকুরের খাবারের ব্যবস্থা করা হয়।
স্বেচ্ছাসেবক হিসেবে সুমন, শান্ত, জনি, শ্যামল, আশিক, গোপাল, আবিদসহ আরো কয়েকজন চাল, আলু, মুরগীর মাংস ও মসলা দিয়ে তৈরি খাবার বিভিন্ন মহল্লার কুকুরকে খাওয়ানো হয়।
এ ছাড়াও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান অহিদও অংশনেন মানবিক এ কাজে।
দৈনিক বরিশাল ২৪

চাঁপাইনবাবগঞ্জে অবলা প্রাণীগুলোকে খাবার পৌঁছে দিলো ওরা ক’জন

শনিবার, মে ২, ২০২০ ৫:৩৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্