চাঁপাইনবাবগঞ্জে কোয়ারেন্টিন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চাঁপাইনবাবগঞ্জে কোয়ারেন্টিন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২৩, ২০২০ ১২:৫০ অপরাহ্ণ
A- A A+ Print

চাঁপাইনবাবগঞ্জে কোয়ারেন্টিন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা

৬১
কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জরুরী সভায় সভাপতিত্ব করেন,  জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। করোনা ভাইরাস মোকাবেলায় সভায় অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. তাজকির-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খাঁন পিপিএমসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হচ্ছে, ৩১ মার্চ পর্যন্ত জেলার সকল হোটেল, রেঁস্তোরা, টি স্টল ইত্যাদি বন্ধ থাকবে।
মেডিসিন শপগুলো ওটিসি মেডিসিন বিক্রির ক্ষেত্রে গ্রাহকের চাহিদা ও তাদের মজুদ বুঝে সীমিত সরবরাহ দেবেন।
মেডিসিন শপগুলো সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তাদের সাধ্য অনুযায়ি সেনিটাইজার, মাস্ক, ইত্যাদি বিতরণ করবেন। ওষুধের মূল্যে ডিসকাউন্ট দেবেন।
প্রত্যেক সরকারি, বেসরকারি অফিস প্রতিষ্ঠান তাদের প্রবেশপথে হাত ধোয়ার ব্যবস্থা করবেন।
লোকজন যথাসম্ভব ঘরের বাইরে যাওয়া পরিহার করবেন।
প্রয়োজনে আইসোলেশন সেন্টার হিসেবে কাজে লাগানোর জন্য কয়েকটি স্থাপনা সম্পূর্ণ প্বস্তুত রাখা হবে।
জনপরিবহনে নির্দিষ্ট সময়ের ব্যবধানে জীবানুনাশক স্প্রে করতে হবে।
মসজিদসমূহে প্রত্যেক ওয়াক্ত সালাতের আগে এবং পরে জীবানুর নাশক স্প্রে করতে হবে।
প্রত্যেক সরকারি, বেসরকারি স্থাপনায় এবং আশেপাশে স্ব স্ব কর্তৃপক্ষ জীবানুনাশক স্প্রে করবেন।
প্রয়োজনে সেবা প্রদানের জন্য সম্ভব সর্বোচ্চ সংখ্যক ভলান্টিয়ারেক তালিকা ত্যৈরি করে তাদের সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রশিক্ষণ কালই শুরু হবে।
পিপিই এর বরাদ্দ যা পাওয়া গিয়েছে, তাতে আপাতত কাজ চলবে। তরে আরও অধিক সংখ্যক পিপিই বরাদ্দ চেয়ে সভাপতি যথাযথ কর্তৃপক্ষ বরাবর লিখবেন।
নিত্যপণ্যের দাম বাড়ানোর অপচেষ্ঠা চালালে, তিনি যে- ই হোন তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।
কোয়ারেন্টিনে থাকা উচিত এমন কেউ কোয়ারেন্টিন ভঙ্গ করলে সাথে সাথে কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছ। তারা কঠোর শাস্তি পাবেন।
একান্ত জরুরি না হলে, সাধারণ স্বাস্থ্য সমস্যা নিয়ে হাসপাতালে ভীড় না জমাতে জনগণকে অনুরোধ করা হয়।
কোন নিকটজন কারাগারে থাকলে আপাতত তার সাথে সাক্ষাতের চেষ্ঠা না করতে পরামর্শ দেয়া হয়।
কোন কোচিং হোমে কোন শিক্ষার্থী পাওয়া গেলে, শিক্ষক, অভিভাবক উভয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
করোনা ইস্যুতে উদ্দেশ্যমূলকভাব গুজব ছড়ালে, কঠোর শাস্তি পেতে হবে। এ সংক্রান্ত তথ্য থাকলে নিয়ন্ত্রণ কক্ষের ০৭৮১- ৬২৫০৮ এ জানাবেন।
জেলা প্রশাসক এ জেড  এম  নূরুল  হক জানান, এ কমিটি খুব শীঘ্রই আবার সভায় মিলিত হবে। তখন পরিস্থিতি পর্যালাচনা করে নতুন সিদ্ধান্তে হতে পারে।
আমাদের সকল প্রস্তুতি আছে। কমিটির সকল সদস্য তৎপর রয়েছেন। আতঙ্কিত হবার কারণ নেই।
তিনি আরো জানান, চলমান করোনা ভাইরাস সংকট থেকে মুক্তি পেতে সকলেই যথাযথ নির্দেশনা মেনে চলুন। সাহসী ও আত্নবিশ্বাসী হোন। মানবিক হোন। নিজের এবং অপরের জীবনকে ভালবাসুন। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
দৈনিক বরিশাল ২৪

চাঁপাইনবাবগঞ্জে কোয়ারেন্টিন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা

সোমবার, মার্চ ২৩, ২০২০ ১২:৫০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্