চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেপ্তার-৩ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেপ্তার-৩ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ০৪, ২০১৯ ১:৫৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেপ্তার-৩

৬৬

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি,মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম মাইনুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ হাজার ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভগবানপুর গ্রামের মারতু বিশ্বাসের ছেলে মো. সিহাব (২৬), আকুন্দবাড়িয়া গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে মো. সেলিম রেজা (২৬), ও একই এলাকার মো. রইজুদ্দিনের ছেলে  মো. ইব্রাহীম বিশ্বাস (৩৫)।

বৃহস্পতিবার রাত পৌণে ৯টার দিকে র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সূত্রে র‌্যাব জানতে পারে মহারাজপুর এলাকায় ইয়াবা বিক্রির জন্য কয়েক ব্যক্তি অবস্থান করছে। খবর পাবার পর বিকেল ৪টার দিকে র‌্যাবের অপারেশন দল মহারাজপুর মেলার মোড়ের দুলাল মার্কেটের সামনে অভিযান চালিয়ে ৪ হাজার ৯২৫
পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন ব্যক্তিকে গ্রেপ্তার করে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‌্যাবের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান, কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম মাইনুল ইসলাম।

দৈনিক বরিশাল ২৪

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেপ্তার-৩

শুক্রবার, অক্টোবর ৪, ২০১৯ ১:৫৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি   ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী