চাঁপাইনবাবগঞ্জে রাস্তার ঢালাই কাজের উদ্বোধন
কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের সার্কিট হাউস মোড় থেকে গেটলক (অক্ট্রয় মোড়) হযরত শাহজালাল (রাঃ) রাস্তা ও ৩নং ওয়ার্ডের শাহীবাগে রাস্তার ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে এ দুটি ঢালাই কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও ফুলকুঁড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম।
এ সময় নির্বাহী প্রকৌশলী মোঃ সাদিকুল ইসলাম, ২নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ এনামুল হক, ঠিকাদার মনিরুল ইসলাম, জেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মসিউল করিম বাবু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২নং ওয়ার্ডের সার্কিট হাউস মোড় থেকে গেটলক (অক্ট্রয় মোড়) হযরত শাহজালাল (রাঃ) রাস্তা ইউজিপ-৩ প্রকল্পের ও শাহীবাগে এডিবি অর্থায়নে রাস্তার কাজ করা হচ্ছে।












