চাঁপাইনবাবগঞ্জে ২ হাজার ৪৫০ বোতল মদসহ আটক-৩
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে ২হাজার ৪৫০ বোতল দেশীয় মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। সোমবার সকাল ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জশহরের উদয়ন মোড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রান্তিকপাড়ার মো. বাবু মিয়ার ছেলে মো. মুল্লুক হোসেন (২০), একই এলাকার মো. ওসমান গণির ছেলে মো. মনির হোসেন (১৯) ও গোমস্তাপুর উপজেলার রহনপুর পুরাতন বাজারের মৃত লরেন্দ্রনাথ চক্রবর্তীর ছেলে মনোতোষ চক্রবর্তী।
সোমবার দুপুরে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেনের নেতৃত্বে সোমবার সকাল ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উদয়ন মোড় আলাউদ্দিন হোটেলের সামনে অভিযান চালিয়ে দেশীই তৈরি ২ হাজার ৪৫০ বোতল দেশীয় চোলাই মদ, ১টি মোটর সাইকেল, ৩টি মোবাইল সেট, ৩টি সীমকার্ড, ১টি মেমোরী কার্ডসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মুল্লুক হোসেন, মো. মনির হোসেন ও মনতোষ চক্রবর্তীকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।












