চাঁপাইনবাবগঞ্জ থেকে বিশেষ "ম্যাংগো ট্রেনের" যাত্রা শুরু - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চাঁপাইনবাবগঞ্জ থেকে বিশেষ "ম্যাংগো ট্রেনের" যাত্রা শুরু - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ০৫, ২০২০ ৭:৪৪ অপরাহ্ণ
A- A A+ Print

চাঁপাইনবাবগঞ্জ থেকে বিশেষ “ম্যাংগো ট্রেনের” যাত্রা শুরু

৫৭

কপোত নবী, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ রেলষ্টেশন থেকে স্পেশাল ম্যাংগো ট্রেন এর উদ্বোধন করা হয়েছে। ১ হাজার কেজি আম নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় নতুন এ ট্রেনটি। ৫ জুন শুক্রবার বিকেল ৪ টার দিকে ফিতা কেটে এ ট্রেনের উদ্বোধন করেন মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) ইকবাল হোছাইন, পশ্চিম রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ, চেম্বারের সভাপতি এরফান আলী, সদর থানার ওসি জিয়াউর রহমান পিপিএম, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, রেলের কর্মকতারাসহ স্থানীয় আমচাষি ও ব্যবসায়ীরা।

চাঁপাইনবাবগঞ্জ রেলষ্টেশন মাষ্টার মুনিরুজ্জামান জানান, স্পেশাল ম্যাংগো ট্রেনটি সপ্তাহে প্রতিদিন বিকেল ৪ টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাবে। তিনি আরো জানান, ট্রেনটিতে মোট ৬টি ওয়াগন নিয়ে আম, শাক-সবজিসহ যে কোন ধরনের পার্সেল মালামাল এতে বহন করা যাবে। প্রতি কেজি আমের ভাড়া হিসেবে ১ টাকা ৩১ পয়সা নির্ধারণ করা হয়।

তিনি আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি আমনুরা বাইপাস, কাঁকনহাট, রাজশাহী, সরদহ, আড়ানী ও আব্দুলপুর বাইপাস ষ্টেশনে থেকে আম নিয়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। করোনা পরিস্থিতিতে আমচাষি, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের দাবির প্রেক্ষিতে সরকার চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী থেকে আম পরিবহনের জন্যই মূলত এই উদ্যোগ গ্রহণ করে।

এর আগে কখনো ট্রেনে এভাবে আম ঢাকায় নিয়ে যাওয়া হয়নি। যদিও দীর্ঘদিন ধরেই ট্রেনের মাধ্যমে আম পরিবহনের দাবি ছিলো চাঁপাইনবাবগঞ্জের আমচাষি, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের। অবশেষে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ থেকে এটিও চালু হলো।

এতে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন ও সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ।

দৈনিক বরিশাল ২৪

চাঁপাইনবাবগঞ্জ থেকে বিশেষ “ম্যাংগো ট্রেনের” যাত্রা শুরু

শুক্রবার, জুন ৫, ২০২০ ৭:৪৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন